এক্সপ্লোর

IND vs SA: ব্যাটিংয়ের চাপই কি সুন্দরের বোলিংয়ের বৈচিত্র্য নষ্ট করছে? কী বলছেন অশ্বিন?

Ashwin On Sundar: ব্যাটিংয়ে চাপ দেওয়ার ইস্যু নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। প্রথম দুটো ওয়ান ডে ম্য়াচেই খেলেছিলেন সুন্দর। কিন্তু তাঁকে মাত্র সাতটি ওভারই দেওয়া হয়েছে, তা নিয়েও ক্ষুব্ধ অশ্বিন।

চেন্নাই: প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin) ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট নিয়ে। ওয়াশিংটন সুন্দরকে ঠিক কীভাবে ব্যবহার করাতে চাইছে টিম ম্যানেজমেন্ট, তা বোধগম্য হচ্ছে না কোনওমতই অশ্বিনের কাছে। সুন্দরকে তাঁর বোলিং কোটার পুরো ওভার না দিয়ে ব্যাটিংয়ে চাপ দেওয়ার ইস্যু নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। প্রথম দুটো ওয়ান ডে ম্য়াচেই খেলেছিলেন সুন্দর। কিন্তু তাঁকে মাত্র সাতটি ওভারই দেওয়া হয়েছে, তা নিয়েও ক্ষুব্ধ অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ''যদি ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত চূড়ান্ত করো তুমি, তাহলে তোমাকে তাঁকে বোলার হিসেবে খেলানো উচিৎ যে ব্যাটিংটাও করতে পারে। ওঁকে ওঁর কোটার ওভার পুরোটাই করতে দেওয়া উচিৎ।''

অশ্বিন আরও বলেন, ''ক্রমাগত বল করে গেলে, একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে সুন্দর ব্যাটিংটাও করতে পারে। কিন্তু যদি শুধু ব্যাটিংয়ের জন্য খেলানো হয়, আর কয়েকটি মাত্র ওভার ওকে দিয়ে করানো হয়, তাহলে ও নিজের দায়িত্ব সম্পর্কেও সন্দিহান হয়ে পড়বে। তাই ওকে ওর দোনোমনায় ফেলার কোনও মানে হয় না। টিম ম্য়ানেজমেন্টের সঠিক একটা বার্তা ওর কাছে পাঠানো উচিৎ।''

উল্লেখ্য, রাইপুরে টস হারার সঙ্গে সঙ্গেই রেকর্ড সংখ্যক টানা ২০ ওয়ান ডে ম্যাচে টস হেরেছে ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে আর কোনও ওয়ান ডে ম্যাচে টস জেতেনি ভারত। পরে ফিল্ডিং করতে হলেই শিশির সমস্যার জন্য অসুবিধায় পড়ছেন ভারতের বোলাররাফিল্ডিংয়েও হচ্ছে সমস্যা। তার ওপর ওয়ান ডে ক্রিকেটে এখন ৩৪ থেকে ৫০ ওভার পর্যন্ত একটিই বল ব্যবহৃত হচ্ছে। ফলে পরে ফিল্ডিং করা দলের সমস্যা বাড়ছে। প্রথম ওয়ান ডে কোনওমতে জিতলেও দ্বিতীয় ম্য়াচেই হারত হয়েছে।

শেষবার একই দ্বিপাক্ষিক সিরিজে টেস্ট ও ওয়ান ডে - ভারত দুই-ই হেরেছিল এমন নজির রয়েছে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই। ২০২১-২২ মরশুমে। দক্ষিণ আফ্রিকার মাটিতে। দেশের মাটিতে শেষবার একই দ্বিপাক্ষিক সিরিজে টেস্ট ও ওয়ান ডে - ভারত দুই-ই হেরেছিল এমন নজির একবারই রয়েছে। প্রায় ৩৯ বছর আগে। ১৯৮৬-৮৭ মরশুমে পাকিস্তান ভারতকে টেস্ট ও ওয়ান ডে - দুই সিরিজেই হারিয়েছিল। সেই কলঙ্ক ফিরে পেতে চাইবে না ভারতীয় দল, বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget