এক্সপ্লোর

IND vs ENG 1st Test: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই অনন্য নজির গড়ল অশ্বিন-জাডেজা জুটি

India vs England 1st Test: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনটি করে উইকেট নিলেন আর অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা।

হায়দরাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টেস্টে (IND vs ENG 1st Test) মুখোমুখি হয়েছে ভারতীয় দল। ম্যাচের আগে থেকেই যে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তার পূর্বাভাস ছিলই। হলও তাই। ভারতীয় স্পিনারদের ঘূর্ণির ফাঁদে ২৫০ রানের গণ্ডিও পার করতে পারল না ইংল্যান্ড। এই ম্যাচেই ভারতের তারকা স্পিনজুটি আর অশ্বিন (R Ashwin) এবং রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এক দুরন্ত নজির গড়লেন।

বিগত এক দশক ধরে অশ্বিন ও জাডেজা ভারতের হয়ে আন্তর্জাতিক টেস্ট মঞ্চে দাপট দেখাচ্ছেন। দুই তারকাই ম্যাচের প্রথম ইনিংস তিনটি করে উইকেট নেন। এর সুবাদেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সফলতম স্পিনজুটি হয়ে গেলেন জাডেজা ও অশ্বিন। দুই তারকা স্পিনার ভারতের জার্সিতে লাল বলের ক্রিকেটে মোট ৫০৩টি উইকেট নিয়েছে ফেলেছেন। তাও আবার মাত্র ৫০টি টেস্ট খেলে। তাঁরা কিংবদন্তি স্পিনজুটি অনিল কুম্বলে এবং হরভজন সিংহকে পিছনে ফেললেন। 

হরভজন ও কুম্বলে টেস্টে একসঙ্গে ৫৪টি ম্যাচ খেলে ভারতের হয়ে মোট ৫০১ টি উইকেট নিয়েছিলেন। অশ্বিন, জাডেজার দখলে ৫০২ টি উইকেট হয়ে গেল। তবে সর্বকালীন তালিকায় অশ্বিন, জাডেজা এখনও অনেকটাই পিছিয়ে। এই তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের তারকা পেস বোলিং জুটি স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন। তাঁরা ১৩৮টি টেস্ট ম্যাচে মোট ১০৩৯টি উইকেট নিয়েছেন।

এদিন ভারতীয় স্পিনারদের দাপটে ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ২৪৬ রানে অল আউট হয়ে যায়। তবে মাত্র ২৯ রানের ইনিংস খেলেই জো রুট সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ফেললেন। ভারত বনাম ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে এদিন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ছিলেন সচিন। তবে এই টেস্টে মাত্র ১০ রান করলেই সচিনকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি ছিল রুটের সামনে। তিনি ২৯ রান করে সচিনকে পিছনে ফেলে দিলেন। ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন জো রুট। ৩২ ম্যাচে ২৫৩৫ রান করেছিলেন সচিন। ৪৮তম ম্যাচে সেই রেকর্ড ভাঙলেন রুট। অক্ষর পটেলের বলে চার মেরেই এই রেকর্ড নিজের নামে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: দলে ডাক পেলেন পাতিদার, প্রথম টেস্টে ভারতীয় একাদশে সুযোগ না পেয়ে রঞ্জি খেলবেন আবেশ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget