এক্সপ্লোর

IND vs NZ: অনুশীলনের ফাঁকেই খোশমেজাজে বিরাট, মজার ছলে কাকে অনুকরণ করছেন কোহলি? দেখুন ভিডিও

Virat Kohli: রবিরার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ বিরাট কোহলির সামনে কিন্তু সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলার সুযোগ রয়েছে।

বঢোদরা: মতান্তরে সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা ক্রিকেটার তিনি। তিনি বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাটার হিসাবে যেমন তাঁর জুড়ি মেলা ভার, তমনই ইয়ার্কি, ঠাট্টা করা, সতীর্থদের অনুকরণ করাতেই সিদ্ধহস্ত বিরাট। বঢোদরায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) প্রথম ওয়ান ডে ম্যাচের আগে ফের একবার অনুশীলনে তাঁকে সেই চেনা ছন্দে দেখা গেল।

অনুশীলন কোহলি কোনওদিনই কোনও ফাঁকফোকর রাখেন না। প্রথম ওয়ান ডে ম্যাচের আগেও জোরকদমে অনুশীলন সারেন তিনি। তবে সেই অনুশীলনের ফাঁকেই কোহলির এক মজাদার কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনুশীলনে দৌড়ের সময় কোহলি খানিকটা হাত ছড়িয়ে একটু ভিন্নভাবেই ছুটছিলেন। ভাইরাল ভিডিও লক্ষ্য করলেই বোঝা যাবে তিনি অপরপ্রান্ত থেকে আসা অর্শদীপ সিংহেরই অনুকরণ করেন। অর্শদীপের ছোটার ভঙ্গিমা আর পাঁচজনের থেকে খানিকটা ভিন্ন। সেটাই অনুকরণ করে ছুটতে দেখা যায় কোহলিকে।

তবে হাসিঠাট্টার মাঝে কোহলি বৃহস্পতিবার কড়া অনুশীলনও করেন। কোহলিকে অনুশীলনে নিজের পছন্দের অফ ড্রাইভ মারতে দেখা যায়। তিনি কিন্তু স্পিনার এবং ফাস্ট বোলার, উভয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া শট খেলেন। তবে থ্রো ডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে বাউন্সের তারতাম্যের কারণে তাঁকে খানিকটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। 

বিরাট কোহলি ব্যাট হাতে দুরন্ত ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অবিশ্বাস্য ফর্মে ছিলেন। বিজয় হাজারে ট্রফিতেও তাঁর দুর্দান্ত ফর্ম বজায় ছিল। আশা করা হচ্ছে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচের সিরিজেও এই ফর্ম বজায় থাকবে। কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে ২টি সেঞ্চুরি করেছিলেন, একটি ম্যাচে তিনি হাফসেঞ্চুরি করেছিলেন। এখন যদি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে তিনি ৯৪ রান করেন, তাহলে তিনি সচিন তেন্ডুলকরের একটি বড় রেকর্ড ভেঙে দেবেন।

একদিনের ক্রিকেটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ভারতীয় এখনও সচিন তেন্ডুলকর। সচিন এই দলের বিরুদ্ধে ১৯৯০ থেকে ২০০৯ সালের মধ্যে ৪২টি একদিনের ম্যাচ খেলেছিলেন, যেখানে তিনি ১৭৫০ রান করেছিলেন। এর মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি রয়েছে।

কোহলি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচে ১৬৫৭ রান করেছেন, এর মধ্যে ৬টি সেঞ্চুরি এবং ৯টি হাফসেঞ্চুরি রয়েছে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি একদিনের রান করা ভারতীয় হওয়ার জন্য কোহলিকে আরও ৯৪ রান করতে হবে। যে ফর্মে কোহলি রয়েছেন, তাঁর এই দলের বিরুদ্ধে যেরকম ধারাবাহিকতা, তাতে সচিনের এই রেকর্ড প্রথম ম্যাচেই ভেঙে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
Shubman Gill: কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে
কলম্বোতে হাফসেঞ্চুরি করে জোড়া রেকর্ড শুভমনের, পেরিয়ে গেলেন কিংবদন্তি কপিল দেবকে

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget