এক্সপ্লোর

Roger Binny On Asia Cup 2023: পাকিস্তানে এশিয়া কাপ খেলবে ভারত? স্পষ্ট বার্তা দিলেন বোর্ড সভাপতি বিনি

India IN Pakistan: পরের বছরের এশিয়া কাপ তো বটেই, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তানেই অনুষ্ঠিত হওয়ার কথা। তাই ভারত পাকিস্তানে খেলতে যাবে কি না, সেই বিষয়টা এত বাড়তি গুরুত্ব পাচ্ছে।

চেন্নাই: অস্ট্রেলিয়ায় রমরমিয় চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচও ধুমধাম করে আয়োজিত হয়েছে। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভাল নয়। তাই পরের বছর পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতীয় দল অংশগ্রহণ করবে কি না, সেই নিয়ে জল্পনা অব্যাহত। শুক্রবার (৪ নভেম্বর) বিসিসিআই সভাপতি রজার বিনি (Roger Binny) স্পষ্ট জানিয়ে দিলেন যে ভারতের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়া বা না যাওয়া বিসিসিআইয়ের ওপর নির্ভরশীল নয়, তা ঠিক করবে সরকার।

পাকিস্তানে খেলবে ভারত?

পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে বিনি বলেন, 'এটা (পাকিস্তানে খেলার সিদ্ধান্ত) বিসিসিআইয়ের হাতে নেই। গোটা বিষয়ে সরকারের তরফে ছাড়পত্র জরুরি এবং তাঁরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।' পরের বছরের এশিয়া কাপ তো বটেই, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তানেই অনুষ্ঠিত হওয়ার কথা। তাই ভারত পাকিস্তানে খেলতে যাবে কি না, সেই বিষয়টা এত বাড়তি গুরুত্ব পাচ্ছে।

অভিযোগ খারিজ

এছাড়া ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচেও কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের তরফে অনেকেই অভিযোগ করেছেন যে ম্যাচে ভারতের পক্ষে বহু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন বিনি। বিসিসিআই সভাপতি বলেন, 'আমার মনে হয় না আইসিসি কোনওরকমভাবে আমাদের পক্ষপাতিত্ব করে। কোনওভাবেই এমনটা বলা উচিত নয়। বাকি দলগুলির থেকে আমরা বাড়তি কি সুবিধা পাই? ভারত নিঃসন্দেহে বিশ্বক্রিকেটের এক মহাশক্তি। তবে (আইসিসি) সকলকে সমানভাবেই দেখে।'

বিরাটকে শুভেচ্ছা পাক তারকার

আজ ৫ নভেম্বর ৩৪ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর এই বিশেষ দিনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের ক্রিকেটারের হৃদয় ছুঁয়ে যাওয়া এক শুভেচ্ছাবার্তা পেলেন কিং কোহলি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিরাটের জন্মদিনে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে পাক পেসার শাহনাওয়াজ দাহানি। নিজের শুভেচ্ছাবার্তায় শাহনাওয়াজ লিখেছেন, ''এই মানুষটাকে ৫ নভেম্বর শুভচ্ছা জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। একজন প্রকৃত শিল্পী, যার জন্য ক্রিকেটটা এত সুন্দর হয়ে উঠেছে। শুভ জন্মদিন বিরাট। দারুণ দিন কাটুক তোমার। গোটা বিশ্বকে এভাবেই আনন্দ দিতে থাক।''

আরও পড়ুন: ৩৪-এ পা বিরাটের, শুভেচ্ছাবন্যায় ভাসছেন কিং কোহলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget