এক্সপ্লোর

Indian Cricket Team: 'ও দায়িত্ব নিলে...' দ্রাবিড় পরবর্তী জমানায় কে হবেন ভারতীয় কোচ? পূর্বাভাস দিলেন বোর্ড সভাপতি

Roger Binny: টিম ইন্ডিয়ার হেড কোচ হতে গেলে তিন ফর্ম্যাট খেলা একজন অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজন বলে সোজাসাপ্টা জানিয়ে দেন রজার বিনি।

বার্বাডোজ: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর আবার ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। গোটা দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। তবে এর মধ্যেই ভারতীয় বোর্ডের সামনে এক বড় দায়িত্ব অপেক্ষা করে রয়েছে। রোহিতদের নতুন কোচ বাছাই করতে হবে যে। রাহুল দ্রাবিড় পরবর্তী যুগে কার হাতে যাবে টিম ইন্ডিয়ার দায়িত্ব? বোর্ড সভাপতি রজার বিনির (Roger Binny) কথায় কিন্তু সেই নিয়ে এবার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল।

রাহুল দ্রাবিড় আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। কোচের পদে পুনরায় আবেদন করবেন না। তাঁর পরবর্তী কোচ হিসাবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম নিয়ে জোর জল্পনা। গম্ভীর নিজেও ভারতীয় কোচ হতে নিজের আগ্রহের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবার সেই নিয়ে মুখ খুললেন রজার বিনি। কোনও রাখঢাক না করেই জানিয়ে দিলেন গম্ভীর কোচ হলে ভারতীয় দলের জন্য ভালই হবে।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি বলেন, 'গৌতম গম্ভীর ভীষণ অভিজ্ঞ। ও দায়িত্ব নিলে সেটা নিশ্চিতভাবেই ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ হবে। ওর মতো একজন অভিজ্ঞ ব্যক্তিকেই ভারতীয় দলের প্রয়োজন। ভারতীয় দলের এমন একজন কোচকে দরকার যে অনেক ক্রিকেট খেলেছে এবং তিন ফর্ম্যাটেই দীর্ঘদিন খেলেছে।'  

ভারতীয় দলের কোচের পদে আবেদন করার দিনক্ষণ বহুকাল আগেই শেষ হয়েছে। খবর অনুযায়ী আগ্রহী ব্যক্তিদের সাক্ষাৎকারও নেওয়া হয়ে গিয়েছে।ঠিক তার পর পরই শহরের এক অনুষ্ঠানে এসে অবশ্য গম্ভীরের গলায় খানিক ভিন্ন সুর ধরা পড়েছিল। আগে সোজাসাপ্টা ভারতীয় কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও, সম্প্রতি তিনি দাবি করেন যে খুব দূরের কথা তিনি ভাবেন না। 

কলকাতা নাইট রাইডার্সের আইপিএলজয়ী মেন্টর বলেন 'আমি এত দূরের কথা ভাবি না। এই ধরনের প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব নয়। আমি এটুকু বলতে পারি যে আমি এখন যেখানে রয়েছি, সেখানে খুশি। সদ্যই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে একটা দারুণ সফর করেছি। সেটা উপভোগ করি। বর্তমানে খুব আনন্দেই আছি।' তবে গম্ভীর যে ভারতীয় কোচ হওয়ার দৌড়ে রয়েছেন এবং তাঁর হাতে যে টিম ইন্ডিয়ার কোচিং ব্যাটন ওঠার সম্ভাবনা প্রবল, তা রজার বিনির কথায় ফের একবার স্পষ্ট হয়ে গেল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিশ্বজয়ের পরেই এল বিশেষ ফোন, রাহুল, রোহিত, বিরাটদের প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী মোদি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget