এক্সপ্লোর

IND vs SL: 'তোমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা বলছি...' টি-২০ তে ফিরছেন রোহিত! নতুন শুরুর আগে বার্তা দিলেন অধিনায়ক

Rohit Sharma: গত মাসে বিশ্বজয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর ঘোষণা করেছিলেন।

কলম্বো: বিশ্বজয়ের একমাস পূরণ হয়েছে দিনকয়েক আগেই। সেই স্মরণীয় দিনের পর ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় (IND Vs SL ODI Series) খেলতে নামছে ভারত। সেই সিরিজ় শুরুর আগেই রোহিত শর্মা (Rohit Sharma) বিশেষ বার্তা দিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের প্রসঙ্গও উঠে এল।

বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিওতে রোহিতকে টি-টোয়েন্টি বিশ্বজয়ের স্মৃতি রোমন্থন করে বলতে শোনা যায়, 'কী দারুণ একটা মাস ছিল। স্মৃতিতে পরিপূর্ণ, ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আমাদের স্মৃতিতে চিরকালের জন্য জায়গা করে নিয়েছে। মনে হচ্ছে যে আমি যেন এখনও আবার প্যাড পরে টি-টোয়েন্টিতে নেমে পড়তে পারব। তবে বাদ দাও। আমার সময় পার হয়ে গিয়েছে। আমি সেটা উপভোগ করেছি। এবার সময় সামনে এগিয়ে চলার।'

এরপরেই রোহিতের মুখে নতুন জমানার আগমনীবার্তা। রোহিত-গম্ভীর জমানার সূচনা। এই প্রসঙ্গে অধিনায়ক বলেন, 'সময় এসেছে আমাদের আবার মাঠে নামার। এক নতুন অধ্যায়. নতুন সূচনা, নতুন কোচের সঙ্গে শুভারম্ভ হচ্ছে। এই পার্টনারশিপ ভারতীয় ক্রিকেটকে শীর্ষে পৌঁছে দেবে। টিম ইন্ডিয়া কিছু নতুন এবং কিছু পরিচিত মুখেদের নিয়ে মাঠে নামবে। আমি তোমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা বলছি।'

 

২, ৪ ও ৭ অগাস্ট ভারত ও শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে মাঠে নামবে। তিনটি ম্যাচই হবে কলম্বোয়। এই সিরিজ় শুরুর আগে রোহিত তথা ভারতীয় দলের ম্যানেজমেন্টের সামনে এক বিরাট সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে। কেএল রাহুল না ঋষভ পন্থ, কিপার-ব্যাটার হিসাবে কে সুযোগ পাবেন, সেই নিয়ে জোর চর্চা। তবে রোহিত আগেভাগে কিছু জানাতে চাননি। স্পষ্ট বলেন ম্যাচের দিনই সবটা জানা যাবে।  

ঘোষিত ওয়ান ডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আমেদ ও হর্ষিত রানা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বোর্ড-আইপিএল মালিকদের বৈঠকে খণ্ডযুদ্ধ! তর্কাতর্কিতে জড়ালেন শাহরুখ খান-নেস ওয়াদিয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget