এক্সপ্লোর

Rohit Sharma: ব্যাটে, বলে নয়, এবার অন্য মঞ্চে ঝড় তুললেন রোহিত শর্মা, ভাইরাল হল ভিডিও

Rohit Sharma-Ritika Sajdeh: রোহিত ও রীতিকার সম্প্রতি ভাইরাল ভিডিওটি বছর দু'য়েক আগের বলে অনুমান করা হচ্ছে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বর্তমানে চর্চার কেন্দ্রে। তাঁর ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। এইসবের মাঝেই রোহিত শর্মা ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে তিনি এবার কিন্তু ব্যাট, বলে তাঁর পারফরম্যান্সের জন্য নয়, বরং ডান্স ফ্লোরে তাঁর নাচের জন্য ভাইরাল।

রোহিতের স্ত্রী রীতিকা সাজদের (Ritika Sajdeh) ভাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সেই বিয়ের অনুষ্ঠানেই একেবারে অচেনা, অজানা রোহিতকে দেখা গেল। তবে এই ভিডিও এখনকার নয়, সম্ভবত দুই বছর পুরানো ২০২৩ সালের। সেই ভিডিওতে রোহিত ও রীতিকার সঙ্গে আরও এক মহিলাকে নাচ করতে দেখা যাচ্ছে। তিনি সম্ভবত রীতিকার ভাইয়ের স্ত্রী। সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কেড়েছেন।

 

উক্ত ভিডিওতে রীতিকা ও রোহিতকে ওই বিশেষ দিনে তো নাচ করতে দেখা যাচ্ছেই, পাশাপাশি তাঁদের এই পারফরম্যান্সের পূর্বে নিজেদের বাড়িতে কড়া অনুশীলন করতেও দেখা যাচ্ছে।  

প্রসঙ্গত, জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচে খেতাব উঠেছিল ভারতীয় দলের হাতে। তা সত্ত্বেও রোহিত শর্মার ওয়ান ডে ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। কোথাও শোনা যাচ্ছে বোর্ড চায় তিনি বিজয় হাজারে ট্রফি খেলে ফিটনেস ও ফর্ম প্রমাণ করতে হবে। কোনও কোনও রিপোর্ট আবার দাবি করছে রোহিত হয়তো ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন। সেইসব জল্পনা, কল্পনার মাঝেই নিজের প্রস্তুতি সারতে কিন্তু নেমে পড়লেন রোহিত।

ভারতীয় ওয়ান ডে অধিনায়ককে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ তথা তাঁর একদা সতীর্থের সঙ্গে ঘাম ঝরাতে দেখা গেল। আইপিএলের পর থেকে কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি রোহিত শর্মা। তিনি ইংল্যান্ডে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ় উপস্থিত ছিলেন বটে, তবে টেস্ট থেকে অবসর নেওয়ায় সেখানে তিনি দর্শক হিসাবেই গিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো গত বছরই আলবিদা জানিয়েছিলেন রোহিত। তাই আসন্ন এশিয়া কাপেও দেখা যাবে না তাঁকে। ফলে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও দূরে রয়েছেন 'হিটম্যান'।

আইপিএলের পরে এতদিন তিনি ছুটি কাটাচ্ছিলেন। তবে সেই ছুটি শেষে দেশে ফিরেছেন রোহিত এবং দেশে ফিরে এবার ফিটনেস ফিরে পেতে কাজে লেগে পরলেন তিনি। রোহিত নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে প্রাক্তন ভারতীয় সহকারী কোচ তথা তাঁর প্রাক্তন রঞ্জি সতীর্থ ও বন্ধু অভিষেক নায়ারের সঙ্গে জিমে দেখা যাচ্ছে। দুইজনকেই ছবিতে বেশ হাসিমুখেই দেখা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget