এক্সপ্লোর

Sachin Tendular: রায়নাকে সচিনপুত্রের সঙ্গে গুলিয়ে ফেলেন বিমানসেবিকা, তারপর তেন্ডুলকরের কীর্তি শুনলে হাসি চাপা দায়

Suresh Raina: সুরেশ রায়না ২০১০ সালের দিকে সচিনের এক কীর্তির কথা ফাঁস করেন।

নয়াদিল্লি: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), মতান্তরে বিশ্বক্রিকেটের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার। ব্যাট হাতে তাঁর জুড়ি মেলা ভার। তবে শুধু ক্রিকেটের ময়দানে ব্যাটিংয়ের জন্য নয়, মাঠের বাইরে সচিনের মজা করার অভ্যাসের জন্যও দলের অন্দরে তাঁর বেশ সুখ্যাতি ছিল। একবার সচিনের পাল্লায় পড়েন এক বিমানসেবিকা। তারপর যা হল...

সুরেশ রায়না (Suresh Raina) টিনএজার হিসাবেই ভারতীয় দলে নিজের অভিষেক ঘটান। তারপর থেকে রায়না সচিনের অবসর, এমনকী তারপরেও বিভিন্ন অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের টুর্নামেন্টেও 'মাস্টার ব্লাস্টার'-র সঙ্গে খেলেছেন। সচিনের বহু দুষ্টুমির সাক্ষী তিনি। এমনই এক দুষ্টুমির কথা হালে এক সাক্ষাৎকারে জানান রায়না। ঘটনাটি আসলে তাঁকে ঘিরেই হয়েছিল।

রায়না জানান ঘটনাটি এক ম্যাচের আগে যখন তাঁরা সফর করছিলেন, তখন বিমানের মধ্যেই ঘটে। তিনি বলেন, 'আমার তখন ওই ১৮ বছর মতো বয়স। আমরা একটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছিলাম। বিজ়নেস ক্লাসে আমি সচিন পাজির পাশেই বসেছিলাম। তখনই একজন বিমানসেবিকা এসে সচিনকে শুভ সকাল জানিয়ে তিনি কেমন আছেন জানতে চান। আমায় ভুল করে অর্জুন তেন্ডুলকর ভেবে চলে যাওয়ার সময় ওঁ সচিনকে কিছু একটা বলেন। সচিন পাজি তো মজা করার একটা সুযোগ পেয়ে যান। তিনি সটান বলেন, হ্যাঁ ও একদম পড়াশোনা করছে না। কী করি বলুন তো? আমি অঞ্জলিকেও এই বিষয়টা নিয়ে বলেছি।'

রায়না জানান বিমান যাত্রার শেষপথে সচিন গিয়ে ওই বিমানসেবিকা সব সত্যিটা বলেন, তবে ততক্ষণে গোটা দল হাসিতে ফেটে পড়েছে। রায়না জানান, 'পরবর্তীতে আমরা বাকি খেলোয়াড়রা যেখানে বসেছিল, ওইখানে যাই। তখনই আমি বলে আমায় বিজ়নেস ক্লাসে কেন বসাচ্ছেন। আমায় তো আপনি অর্জুন তেন্ডুলকরই বানিয়ে দিয়েছেন! পাজি তারপর শেষমেশ ওই বিমানসেবিকাকে সবটা জানান। তিনি বলেন যে আমি ওঁর ছেলে অর্জুন নই, আমি সুরেশ রায়না। এরকম হাসিঠাট্টা মজা করতে পাজি খুবই ভালবাসতেন।'

এই ঘটনাটি সম্ভবত ২০১০ সালের। সেই সময়ই সুরেশ রায়না ভারতীয় টেস্ট দলের হয়ে নিজের অভিষেক ঘটান। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় মাঠে নেমে তিনি ১২তম ভারতীয় ব্যাটার হিসাবে অভিষেক টেস্টেই শতরান হাঁকান। ওই ম্যাচেই কিন্তু সচিনের সঙ্গে মিলে ২৫৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন রায়না। সচিন সর্বাধিক ২০৩ রানের ইনিংস খেলেন, সেখানে রায়নার সংগ্রহ ছিল ১২০ রান।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget