এক্সপ্লোর

Rohit And Virat: নতুন বছরে ওয়ান ডে ফর্ম্য়াটে একাধিক রেকর্ড গড়ার হাতছানি রোহিত-বিরাটের সামনে

Virat Kohli, Rohit Sharma Records: শুধু পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটেই খেলতে দেখা যায় তাঁদের। নতুন বছরে ওয়ান ডে ফর্ম্য়াটে নতুন অনেক গুলো রেকর্ড গড়ার হাতছানি রয়েছে রো-কোর সামনে।

মুম্বই: বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে ব্যস্ত ২ তারকা ক্রিকেটার। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২ জনে আগেই। শুধু পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটেই খেলতে দেখা যায় তাঁদের। নতুন বছরে ওয়ান ডে ফর্ম্য়াটে নতুন অনেক গুলো রেকর্ড গড়ার হাতছানি রয়েছে রো-কোর সামনে। এক নজরে তা দেখে নেওয়া যাক---

রোহিতের সামনে যে যে নজির গড়ার হাতছানি রয়েছে

ওয়ান ডে ফর্ম্য়াটে ৪০০ ছক্কা

ইতিমধ্যেই এই ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক তিনি। টেক্কা দিয়ে দিয়েছেন শাহিদ আফ্রিদিকে। এই মুহূর্তে ২৭৯ ওয়ান ডে ম্য়াচে রোহিতের ঝুলিতে রয়েছে ৩৫৫ ছক্কা। এই পরিস্থিতিতে নতুন বছরে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আরও ৪৫টি ছক্কা হাঁকাতে পারলেই বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই ফর্ম্য়াটে চারশো ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেলবেন রোহিত শর্মা।

দেড়শো প্লাস স্কোরের নিরিখেও রেকর্ড

এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে রোহিত শর্মা আটবার দেড়শো বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। আর একবার করতে পারলেই সংখ্যাটা নয়ে পৌঁছে যাবে। এক্ষেত্রেও বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়বেন হিটম্য়ান। টেক্কা দেবেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে।

প্রথম সক্রিয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর

রোহিত শর্মা আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্য়াম্বাসেডর নির্বাচিত হয়েছে। তিনিই বিশ্বের প্রথম সক্রিয় ক্রিকেটার যিনি আইসিসির কোনও মেগা টুর্নামেন্টের ব্র্যান্ডা অ্য়াম্বাসেডর নিযুক্ত হলেন।

বিরাট কোহলির সামনে যে যে নজির গড়ার হাতছানি রয়েছে

ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১৫ হাজার রান

বিরাট কোহলি এই মুহূর্তে ৩০৮ ওয়ান ডে ম্য়াচে মোট ১৪,৫৫৭ রান করেছেন। আর মাত্র ৪৩৩ রান প্রয়োজন, তাহলেই সচিন তেন্ডুলকরকে টেক্কা দেওয়ার সুযোগ থাকছে দ্রুততম ১৫ হাজার রান করার হিসেবে। মাস্টার ব্লাস্টারের থেকে কম ইনিংস খেলেই ওয়ান ডে ফর্ম্য়াটে ১৫ হাজার রান পূরণ করে ফেলবেন কিং কোহলি। 

লিস্ট এ ক্রিকেটে ৬১ তম সেঞ্চুরি 

এখনও পর্যন্ত লিস্ট এ ক্রিকেটে মোট ৬০টি শতরান করেছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের পরই দ্বিতীয় স্থানে রয়েছেন। আগামী বছরে সংখ্যাটা ৬১ ত নিয়ে যেতে পারেন বিরাট।

৫৫ তম ওয়ান ডে সেঞ্চুরি

ওয়ান ডে ফর্ম্য়াটে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বিরাটই। ঝুলিতে রয়েছে ৫৩টি সেঞ্চুরি। আগামী বছরে ৫৫টি সেঞ্চুরি করে ফেলতে পারেন বিরাট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget