এক্সপ্লোর

Rohit Sharma Retirement: আইপিএলের মাঝেই বিরাট সিদ্ধান্ত! টেস্ট থেকে অবসর ঘোষণা রোহিতের, লক্ষ্য ওয়ান ডে বিশ্বকাপ?

Rohit Sharma: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত। তবে জানালেন, ওয়ান ডে ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন।

মুম্বই: আইপিএলের মাঝেই বিরাট সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। ঘোষণা করে দিলেন, ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত। তবে জানালেন, ওয়ান ডে ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন।

গত বছর অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত (Rohit Sharma)। তাঁর সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিদায় ঘোষণা করেছিলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজাও। তবে রোহিত জানিয়েছিলেন, বাকি দুই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।

যদিও সম্প্রতি টেস্ট ক্রিকেটেও রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। বিশেষ করে দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফিতে ভরাডুবির পর রোহিতের জায়গা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছিল কোনও কোনও মহল থেকে।

আইপিএলের পরই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। সেখানে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বুধবার দুপুরের দিক থেকেই বোর্ডের বিভিন্ন মহল থেকে খবর আসছিল যে, রোহিতকে সেই সিরিজে অধিনায়ক নাও রাখা হতে পারে। পরিবর্তে অধিনায়ক করা হতে পারে অন্য কাউকে। শোনা যাচ্ছিল, দৌড়ে এগিয়ে রয়েছেন যশপ্রীত বুমরা। ভারতের তো বটেই, বিশ্বের সেরা ফাস্টবোলার বুমরা। অস্ট্রেলিয়ার মাটিতেও প্রথম টেস্টে বুমরার নেতৃত্বে দুরন্ত ক্রিকেট খেলেছিল ভারত। যদিও চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বুমরা। আইপিএলের শুরুর দিকেও খেলতে পারেননি। পরে তিনি ফিট হয়ে ফিরেছেন। ফিরেই দুরন্ত ছন্দে।

রোহিতও কি নির্বাচকদের সম্ভাব্য পদক্ষেপের আঁচ পেয়েছিলেন? ওয়াকিবহাল মহল মনে করছে, পেয়েছিলেন। এবং সেই জন্যই শুধু নেতৃত্ব নয়, একেবারে টেস্ট ক্রিকেটকেই বিদায় জানালেন। ঠিক যেমন টি-২০ ক্রিকেটও ছেড়েছিলেন অধিনায়ক থাকাকালীনই।

বুধবার রাত সাড়ে সাতটা নাগাদ রোহিত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'সকলকে জানাচ্ছি, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলাম। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গর্বের মুহূর্ত। বছরের পর বছর ধরে যে ভালবাসা ও সমর্থন দিয়ে গিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।' পাশাপাশি রোহিত লিখেছেন, 'আমি ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।'

যা দেখে অনেকেরই মনে হয়েছে, রোহিতের পাখির চোখ ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ। ২০২৩ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও পরাজয় যেন হজম করতে পারেননি রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। কিন্তু বিশ্বকাপ জিততে মরিয়া হিটম্যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget