এক্সপ্লোর

IND vs ENG: ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারত, বিশেষ তালিকায় নাম লেখালেন অধিনায়ক রোহিত

Rohit Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে বিশের বিশ্বকাপের সেমিফাইনালে ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

গায়ানা: বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্নপূরণের লক্ষ্যে বদ্ধপরিকর রোহিত শর্মা (Rohit Sharma)। সেই লক্ষ্যের দিকেই আরও একধাপ এগোতে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া (Team India)। টি-টোয়েন্টি বিশ্বরকাপের ফাইনালে (T20 World Cup 2024) ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ১১ বছরের আইসিসি ট্রফি খরা কাটানোর পথে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় দল। ইনিংসের শুরুতেই দলের জয়ের ভিত গড়ে দেন রোহিত। ৩৯ বলে খেলেন ৫৭ রানের ইনিংস। এই ইনিংসের সুবাদেই ধোনি, কোহলিদের বিশেষ তালিকায় নাম লেখালেন তিনি।

মাত্র পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসাবে 'হিটম্যান' আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে পাঁচ হাজার রানের গণ্ডি পার করলেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসাবে রোহিতের দখলে বর্তমানে ৫০৩৩ রান রয়েছে। ভারতীয় অধিনায়ক হিসাবে মোট ১২,৮৩৩ রান করে তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ধোনির দখলে ১১,২০৭ রান রয়েছে। তিনি তালিকায় দ্বিতীয়। মহম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গঙ্গোপাধ্যায় যথাক্রমে ৮০৯৫ ও ৭৬৪৩ রান করে রোহিতের আগে রয়েছেন।

এদিন ব্য়াট হাতে কোহলি মাত্র নয় রানে আউট হন। পন্থও চার রানের বেশি করতে পারেননি। তবে রোহিত এবং সূর্যকুমারের ৭৩ রানের তৃতীয় উইকেটের পার্টনারশিপেই ভারতীয় শতরানের গণ্ডি পার করে। চ্যালেঞ্জিং পিচে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে। জবাবে ইংল্যান্ড কোনও সময়ই ভারতীয় দলের রানের কাছাকাছি পৌঁছতে পারবে বলে মনে হয়নি। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। দলের হয়ে বল হাতে নজর কাড়েন দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর পটেল। উভয়েই তিনটি করে উইকেট নেন। এই দুইয়ের স্পিন ফাঁদেই ১০৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ৬৮ রানে জেতে ভারতীয় দল

 

এবার শনিবার খেতাবি লড়াইয়ে বার্বাডোজে টুর্নামেন্টের অপর অপরাজিত দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রোহিতের ভারত। খেতাব জয়ের অপেক্ষা অবশেষে সমাপ্ত হয় না কি, এখন সেটাই দেখার বিষয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: হজ যাত্রায় সানিয়া মির্জাদের সঙ্গী প্রাক্তন বলিউড অভিনেত্রী! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget