এক্সপ্লোর

IND vs NZ 2nd Test: বাড়াবাড়ির প্রয়োজন নেই! কিউয়িদের বিরুদ্ধে সিরিজ় হারের পর বার্তা রোহিতের

Rohit Sharma: ঘরের মাঠে এই নিয়ে চতুর্থ টেস্টে পরাজিত হল রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল। এই শতকে ঘরের মাঠে এত টেস্ট হারের রেকর্ড আর কোনও ভারতীয় অধিনায়কের নেই।

পুণে: বেঙ্গালুরুর পর পুণে, পর পর দুই টেস্টে হার। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৩ রানে দ্বিতীয় টেস্টে (IND vs NZ 2nd Test) পরাজিত হয়ে সিরিজ় খোয়াতে হল টিম ইন্ডিয়াকে। ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ় হারল টিম ইন্ডিয়া। তবে এই পরাজয়ের পরে এখনই দলের ময়নাতদন্তে নামতে নারাজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।    

ম্য়াচ শেষে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, 'এই পরাজয়ের পর বাড়াবাড়ির প্রয়োজন নেই। নির্দিষ্ট কিছু খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা বলতে হবে। তবে এক কোণায় বসে প্রতিটি ইনিংস আতসকাঁচের তলায় ফেলে পর্যালোচনা করার প্রয়োজন নেই। স্পষ্ট যা বলার বলতে হবে বটে, তবে ওরা যাতে না ঘাবড়ায় মাথা ঠান্ডা রাখে, সেটা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। আমরা তো ১২ বছর ধরে অপরাজিত ছিলাম। এই সময়ে দারুণ ক্রিকেট খেলেছি। এই হারের পরে আলাদাভাবে কিছু বলতে হবে বা আলোচনা করতে হবে বলে আমার মনে হয় না।'

তিনি আরও যোগ করেন, 'আমদের কোন জিনিগুলি আরও ভালভাবে করতে পারতাম, কী করা উচিত ছিল সেই নিয়ে ভাবনাচিন্তা করব। তবে এখনই মেডিক্যাল কিট খুলে কাটাছেঁড়া করার সময় আসেনি। এটা বুঝতে হবে যে এই দলটাই সাম্প্রতিক অতীতে অনেক ভাল পারফর্ম করেছে, ভাল ক্রিকেট খেলেছে।'

এই হার সত্ত্বেও ভারতীয় দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষেই রয়েছে। তবে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার থেকে জয়ের থেকে মাত্র ০.৩২ শতকরা এগিয়ে টিম ইন্ডিয়া। অনেকেই মনে করছেন এই হারের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পৌঁছনো কিন্তু বেশ খানিকটা চাপের হয়ে গেল। তবে রোহিত এখনই এই বিষয়ে চিন্তাভাবনা করছেন না।

'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ফাইনাল) নিয়ে এত আগে ভাবার মানে হয় না। ম্যাচ হারায় আমি হতাশ। এখনই কী হলে কী হবে, সেই নিয়ে ভাবনাচিন্তার জায়গায় নেই। সিরিজ়টা হারায় আমি দুঃখিত। বেশ কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। দলগত ব্যর্থতার ফলেই টেস্টে হারতে হয়। জিতলে যেমন সবার কৃতিত্ব থাকে, তেমনই পরাজয়ের দায়টাও সবার।' দাবি রোহিতের। 

এরপর ভারতীয় দলের সামনে আরও এক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে নামবে টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফিতে অজিভূমে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামবেন রোহিতরা।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্রথম দিনে জল জোগান নিয়ে দেখা দিয়েছিল তীব্র অসন্তোষ, পুণেতে দ্বিতীয় দিনে মিটল জলসঙ্কট? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget