এক্সপ্লোর

Rohit Sharma: অধিনায়কত্ব হারিয়েছেন, তবে অস্ট্রেলিয়া সিরিজ়েই বিশ্বরেকর্ড গড়তে পারেন রোহিত শর্মা

IND vs AUS: ১৯ অক্টোবর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় শুরু হবে।

নয়াদিল্লি: সেই বছরের শুরুর দিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল। তারপর থেকে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ছয় মাসেরও অধিক সময় পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) সিরিজ় দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফিরছেনে রোহিত শর্মা (Rohit Sharma)। তবে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও, তাঁর অধিনায়কত্ব গিয়েছে। বদলেছে অনেক কিছু। ভারতীয় দলের নতুন ওয়ান ডে অধিনায়ক হয়েছেন শুভমন গিল। রোহিতের বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয়েছে প্রবল সংশয়। তবে আসন্ন এই অস্ট্রেলিয়া সিরিজ়েই কিন্তু বিশ্বরেকর্ড গড়তে পারেন প্রাক্তন অধিনায়ক।

অধিনায়কত্ব থাকুক বা না থাকুক, তাঁর ভবিষ্যৎ ঘিরে যত জল্পনাই হোক না কেন, ব্যাটার রোহিত শর্মার দক্ষতা কিন্তু প্রশ্নাতীত। 'হিটম্যান'-র সামনে আসন্ন অজ়ি সফরেই নতুন ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। ওয়ান ডেতে রোহিত এখনও পর্যন্ত মোট ৩৪৪টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি যদি অস্ট্রেলিয়া সিরিজ়ের তিন ম্য়াচে আর আটটি ছক্কা মারতে পারেন, তাহলেই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বধিক ছক্কা হাঁকানো ক্রিকেটার হয়ে যাবেন। 

বর্তমানে শাহিদ আফ্রিদি ৩৫১টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় শিখরে রয়েছেন। তবে রোহিতের কাছে সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি তিনি দ্রুততম হিসাবেও ৩৫০টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব গড়তে পারেন। আফ্রিদি ৩৯৮টি ম্যাচ খেলে মোট ৩৫০টি ছয় মেরেছিলেন। রোহিত তাঁর থেকে অনেক কম, মাত্র ২৭৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। রোহিত এমনিতেই তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৬৩৭টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ডের মালিক। এবার তাঁর সামনে ওয়ান ডেতেও সেরার শিরোপা অর্জনের সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, রোহিত শর্মার কয়ের মাসের ব্যবধানে জোড়া আইসিসি ট্রফি জয়ের পরেও অধিনায়কত্ব হারানো নিয়ে চারিদিকে তোলপাড়। তবে প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা কিন্তু এই সিদ্ধান্তে খুব ভুল কিছু দেখছেন না। রোহিতের বয়সের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'সত্যি কথা বলতে ২০২৭ বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স ৪১ হয়ে যাবে। বাস্তবটা মেনে নিতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে গিল কেমন পারফর্ম করে সেটাই দেখার।' 

১৯ অক্টোবর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় শুরু হবে। কোমরের চোটের জন্য ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি দুটো সিরিজেই খেলতে পারবেন না অজ়ি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বভার সামলাবেন মিচেল মার্শ। এছাড়াও থাকছে চমক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget