এক্সপ্লোর

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েই বড় রেকর্ড গড়ার হাতছানি রোহিত, অশ্বিনের সামনে

India vs England: ২৫ জানুয়ারি থেকে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে মুখোমুখি হবে।

নয়াদিল্লি: আর দিন দুয়েক পরেই শুরু হয়ে যাবে মহামোকাবিলা। হায়দরাবাদে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে ২৫ জানুয়ারিই মাঠে নামতে চলেছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। এই সিরিজ়েই ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma) এবং আর অশ্বিনের (R Ashwin) সামনে। রোহিত শর্মা আর তিনটি শতরান হাঁকালেই ৩০ বছরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসাবে সর্বাধিক ৩৬টি শতরান হাঁকানোর কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন। অপরদিকে, অশ্বিন আর ১৪টি উইকেট নিলে অনিল কুম্বলেকে পিছনে ফেলে ঘরের মাঠে টেস্টে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় হয়ে যাবেন।

আন্তর্জাতিক ক্রিকেটে আঙিনায় সর্বাধিক ১০০টি সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। ৩০ উর্ধ্বেও যে তিনিই ভারতীয় হিসাবে সর্বাধিক সেঞ্চুরি করেছেন, তা দেখে কেউই নিশ্চয়ই অবাক হবেন না। তবে বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও খুব একটা পিছিয়ে নেই। রোহিত আপাতত ৩০ পার করার পর ৩৩টি শতরান হাঁকিয়েছেন। তাই আর তিনটি সেঞ্চুরি করতে পারলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েই এই তালিকার শীর্ষে পৌঁছে যাবেন তিনি। তালিকার তিনে আপাতত ২৬টি সেঞ্চুরি হাঁকিয়ে রয়েছেন দলের কোচ রাহুল দ্রাবিড়। বিরাট কোহলিও রয়েছেন তালিকায়। তিনি ১৮টি শতরান করে আপাতত চতুর্থ স্থানে। তবে প্রথম দুই টেস্টে না খেলায় বিরাটের তৃতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত নেই।  

আর অশ্বিন আসন্ন ইংল্যান্ড সিরিজ়েই অনিল কুম্বলের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে ৫০০টি টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেন। তার জন্য তারকা অফ স্পিনারের প্রয়োজন আর ১০ উইকেট। তবে মোট উইকেটের বিচারে কুম্বলেকে স্পর্শ করতে এখনও বেশ খানিকটা পথ অতিক্রম করতে হলেও, ঘরের মাঠে উইকেটের বিচারে কিন্তু তাঁর সামনে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে। কুম্বলে ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে ৩৫০ উইকেট নিয়েছেন। সেখানে অশ্বিনের দখলে আপাতত ঘরের মাঠে ৩৩৭ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।

সুতরাং, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে আর ১৪ উইকেট নিলেই এই তালিকায় অশ্বিন অনিল কুম্বলেকে পিছনে ফেলে দেবেন। তবে সর্বকালীন তালিকায় তিনি এখনও অনেকটাই পিছনে। এই তালিকার শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলিধরন। মুরলি টেস্টে ৪৯৩টি উইকেট নিয়েছেন। তারপরেই রয়েছে জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার ৪৩৪টি উইকেট নিয়েছেন। অ্যান্ডারসনের দীর্ঘদিনের জুড়িদার স্টুয়ার্ট ব্রড এরপর তালিকায় তৃতীয়। তিনি ঘরের মাঠে ৩৯৮টি উইকেট নিয়েছেন। তালিকায় প্রথম পাঁচের বাকি দুই স্থানে আপাতত যথাক্রমে কুম্বলে এবং অশ্বিন। তবে এই তালিকায় রদবদল ঘটতেই পারে।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত বিরাট! ১৮ নম্বর জার্সিধারীর সঙ্গে ছবি তুলতে অযোধ্যার রাস্তায় হুড়োহুড়ি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget