এক্সপ্লোর

Rohit Sharma: টি-টোয়েন্টির পর এবার কি সবরকমের ক্রিকেট থেকেই সন্ন্যাস নিতে চলেছেন রােহিত?

Rohit Shrma Retirement: বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন রোহিত। কিছুদিন আগেই উইম্বলডনের মঞ্চেও দেখা গিয়েছিল হিটম্য়ানকে। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছিলেন অধিনায়ক হিসেবে। এরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যদিও টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ানোর বিষয় কিছুই জানাননি হিটম্য়ান। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে। এছাড়াও রোহিতের নেতৃত্বেই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে ভারতীয় ক্রিকেট দল। এবার নিজেই অসর ইস্যু নিয়ে মুখ খুললেন রোহিত। 

বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন রোহিত। কিছুদিন আগেই উইম্বলডনের মঞ্চেও দেখা গিয়েছিল হিটম্য়ানকে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটের অন্য়তম সেরা ব্যাটার রোহিত। ১৫৯ ম্য়াচে মোট ৪২৩১ রান করেছে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও রোহিতের ঝুলিতে। মোট পাঁচটি শতরান হাঁকিয়েছেন তিনি। ২০০৭ সালে প্লেয়ার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। ২০২৪ সালে ভারতের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। বিরাট কোহলি মাঠেই ম্য়াচের শেষে অবসরের কথা ঘোষণা করলেও রোহিত তাঁর টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানিয়েছিলেন সাংবাদিক বৈঠকে এসে। এবার ডালাসে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রোহিত। সেখানেই হিটম্য়ানকে তাঁর কেরিয়ার ও অবসর নিয়ে প্রশ্ন করা হলে ভাতের ওয়ান ডে ও টেস্ট অধিনায়ক বলেন, ''আমি আপাতত বলতে পারি যে আমি এতদূর মনে করি না। তাই স্পষ্টতই আপনারা আমাকে আরও কিছু সময়ের জন্য খেলতে দেখবেন দেশের জার্সিতে।'' উল্লেখ্য়, একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে আমেরিকায় এসেছিলেন রোহিত।

 

কিছুদিন আগে বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যে টেস্ট চ্য়াম্পিয়নশিপ ও আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বেই খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেখানেও খেতাব জয়ের জন্যই ঝাঁপাবে টিম ইন্ডিয়া। 

রোহিত, বিরাটের টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর মঞ্চেই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব ফুরিয়েছিল রাহুল দ্রাবিড়েও। রোহিতের সঙ্গে জুটি বেঁধে দ্রাবিড় কাজ করে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থে। কোচের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে রোহিত লিখেছিলেন, ''প্রিয় রাহুল ভাই, আমার অনুভূতি বর্ণনা করার জন্য সঠিক শব্দ খোঁজার চেষ্টা করছিলাম। কখনও পারব কি না জানি না। তবু একটা চেষ্টা করলাম। কোটি কোটি মানুষের মতো ছোটবেলা থেকে আমিও আপনাকে দেখে বড় হয়েছি। তবে আমি ভাগ্যবান যে এত কাছ থেকে আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। যাবতীয় পুরস্কার, কৃতিত্ব বাড়ির দরজায় রেখে আপনি আমাদের কোচ হিসাবে কাজ করতে এসেছিলেন। নিজেকে এমন স্বস্তির জায়গায় নিয়ে গিয়েছিলেন, যেখানে যে কেউ আপনার সঙ্গে যখন খুশি খোলামনে কথা বলতে পারত। এত বছর ক্রিকেট খেলার পরেও এটাই আপনার উপহার, নম্রতা এবং ভালবাসা।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget