এক্সপ্লোর

Rohit Sharma: ইংল্যান্ডে প্রথম টেস্টেই হেরেছে টিম ইন্ডিয়া, তবে টেস্ট অবসরের পর ইতালিতে ছুটি কাটাচ্ছেন রোহিত

Indian Cricket Team: টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত এখন কেবল ওয়ান ডে ফর্ম্য়াটেই ভারতীয় দলের হয়ে মাঠে নামেন।

নয়াদিল্লি: ইংল্যান্ডে জোরকদমে চলছে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ়ে একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ইতিমধ্যেই টিম ইন্ডিয়া প্রথম টেস্টে পরাজিত হয়েছে। ২ জুলাই থেকে দ্বিতীয় টেস্টে সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নামবেন শুভমন গিলরা। তবে তিনি এসবের থেকে আপাতত অনেকটাই দূরে রয়েছেন। তিনি রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক।

বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে টিম ইন্ডিয়ার হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত। তবে ইংল্যান্ড সিরিজ়ের আগেই তিনি টেস্ট থেকে অবসর ঘোষণা করেন। তাই আপাতত টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের চাপের থেকে বেশ খানিকটা দূরে ছুটি কাটাচ্ছেন রোহিত। অবশ্য টিম ইন্ডিয়ার বর্তমান আস্তানা ইংল্যান্ডের থেকে তিনি খুব দূরে নন।

রোহিতকে ইতালির মিলানের রাস্তায় দেখা গেল। রোহিত নিজেও অবশ্য স্ত্রী, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর মিলানে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়। মিলানের রাস্তায়ও অনুরাগীদের সঙ্গে তাঁকে ছবি তুলতে দেখা যায়।

 

 

 

 

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত এখন কেবল ওয়ান ডে ফর্ম্য়াটেই ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন। তাঁকে এরপর অগাস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে। ১৭ অগাস্ট থেকে সেই সিরিজ় শুরু হবে।

তবে রোহিত ছুটি কাটালেও, শুভমনরা কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে ফিরতে মরিয়া। বৃহস্পতিবার তাঁরা জোরকদমে বার্মিংহামে অনুশীলনও সারেন। ভারতীয় দলের ১৮জন সদস্যই এই অনুশীলনের সময় মাঠে উপস্থিত ছিলেন।

গত ম্যাচে ভারতীয় লোয়ার মিডল অর্ডার দুই বার একেবারে অল্প রানে সাজঘরে ফেরে। ম্য়াচ শেষে দুই ইনিংসেই লোয়ার অর্ডারের এই ব্যাটিং ধস কাম্য নয় বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুভমন গিল। রিপোর্ট অনুযায়ী মহম্মদ সিরাজ বেশ অনেকটা সময় এদিন ব্যাটিং অনুশীলন করেন। কোচ গৌতম গম্ভীরকে দুই ফাস্ট বোলার অর্শদীপ সিংহ ও আকাশ দীপের সঙ্গে দীর্ঘ সময় কথোপকথন করতে দেখা যায়। শুভমন গিল ও ঋষভ পন্থ দীর্ঘক্ষণ ব্যাট হাতে নেটে ঘাম ঝরান। দলের বোলাররাও বোলিং অনুশীলন সারেন।

তবে এদিন বোলিং করেননি প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম টেস্টে তিনি উইকেট নিলেও, যেভাবে রান লুটিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিনি দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন কি না, সেটাই দেখার বিষয়। আরেক তারকা বোলার যশপ্রীত বুমরার দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে সংশয় রয়েইছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget