এক্সপ্লোর

ENG vs IND: মাত্র ১৯ বলে ৪৮ রান করলেন বৈভব, ইংল্যান্ডের ঘরের মাটিতে বিরাট জয় পেল ভারতীয় দল

Indian U 19 Team: ১৭৪ রান তাড়া করতে নেমে ২৬ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল।

হোভ: ইংল্যান্ডের মাটিতে দুরন্ত বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৯ বলে ১৪ বছর বয়সি তরুণের ব্যাট থেকে এল ঝাঁ চকচকে ৪৮ রানের ইনিংস। ফের একবার নিজের প্রতিভার পরিচয় দিল বৈভব। ম্যাচে জয়ও পেল ভারতীয় দল।

বড়দের পাশাপাশি একই সময়ে বর্তমানে ভারতীয় দলের ছোটরাও ইংল্যান্ডে সফর করছে। ঋষভ পন্থ, শুভমন গিলরা লিডসে জিততে পারেননি। তবে আয়ুষ মাত্রে (Ayush Mhatre), বৈভবরা পারল। ইংল্যান্ডের মাটিতে হোভে ইংল্যান্ডকে পরাজিত করল ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল (Indian U 19 Team)। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

 

ব্যাটে নেমে তারকা ইংল্যান্ড প্রাক্তনী অ্যান্ড্রু ফ্লিনটফে ছেলে রকি ফ্লিনটফ এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক, ৯০ বলে ৫৬ রানের ইনিংস খেলে। তবে ৫০ ওভারে মাত্র ১৭৪ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল। ৯৮ রানের ব্যবধানেই পড়ে নয় উইকেট। ভারতের হয়ে কণিষ্ক চৌহান ১০ ওভারে ২০ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে সেরা বোলিংটি করে।

জবাবে অল্প রানের লক্ষ্য তাড়া করতে নামে ভারতীয় দল। সদ্য আইপিএল মাতানো দুই তরুণ ভারতীয় তুর্কি বৈভব ও আয়ুষ মাত্রে ভারতের হয়ে ওপেন করে। তবে রানের লক্ষ্যমাত্র অল্প হলেও, বৈভব কিন্তু স্বমহিমায় ব্যাটিং করেন। পাঁচ ছক্কাসহ ৪৮ রানের ইনিংস খেলে বাঁ-হাতি ব্যাটার বৈভব। জ্যাক হোমের বিরুদ্ধে তো এক ওভারেই বৈভবের ব্যাট থেকে তিন ছক্কা আসে। তবে দুর্ভাগ্যবশত অর্ধশতরান পূরণ করতে ব্যর্থ হয় সে। ৫০ রানের গণ্ডি পার করার দুই রান আগেই  রালফি অ্যালবার্টের বলে বৈভবকে সাজঘরে ফিরতে হয়।

তা সত্ত্বেও ২৬ ওভার বাকি রেখে ভারতীয় দলের ছোটরা ম্য়াচও জিতে নেয়। অধিনায়ক আয়ুষ মাত্রে অবশ্য তেমন বড় রান পায়নি। সিএসকে তরুণ ২১ রান করে সাজঘরে ফেরে। ওপেনিংয়ে ৭১ রানে অবশ্য জয়ের ভিতটা গড়েই দিয়েছিল বৈভব ও আয়ুষ। অভিজ্ঞান কুণ্ডু অপরাজিত ৪৫ রানের ইনিংসে জয়টা সুনিশ্চিত করে। এই ইয়ুথ ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্য়াচ ছিল। ম্য়াচ জিতে সিরিজ়ে এগিয়ে গেল ভারত। এরপর নর্দাম্পটনে আবার ৩০ জুন দুই দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget