এক্সপ্লোর

Rohit Sharma Retirement: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতেই নিজের অবসর নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

Rohit Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে রোহিতের ব্যাট থেকে একাধিক শতরান আসে।

ধর্মশালা: দিনকয়েক আগেই ইংল্যান্ড কিংবদন্তি জেফ্রি বয়কট দাবি করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজের সেরা সময়টা পার করে ফেলেছেন। তবে বয়স ৩৭ ছুঁই ছুঁই হলেও, ভারতীয় অধিনায়কের মতে তিনি নিজের সেরা ক্রিকেটটা এখনই খেলছেন। অবসর প্রসঙ্গে তাঁর স্পষ্ট দাবি, যেদিন তিনি মনে করবেন নিজের সেরাটা দিতে পারছেন না সেদিনই ক্রিকেটকে বিদায় জানাবেন। 

ধর্মশালায় পঞ্চম টেস্ট শেষে রোহিতকে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যেদিনকে সকালে উঠে আমার মনে হবে যে আমি আর নিজের সেরাটা দিতে পারছি না, সেইদিনই সঙ্গে সঙ্গে আমি অবসর নিয়ে নেব। তবে বিগত কয়েক বছর ধরে আমি নিজের সেরা ক্রিকেটটা খেলছি।' রোহিতের প্রশংসায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও পঞ্চমুখ। তিনি বলেন, 'রোহিত শর্মা এই সিরিজ়ে দুরন্ত পারফর্ম করেছে। রাজকোটে যখন আমরা প্রথম ঘণ্টাতেই তিন উইকেট হারিয়ে ফেলেছিলাম তখন আমাদের হয়ে কারুর ওই শতরান হাঁকানোটা জরুরি ছিল। রাঁচিতেও ও দুর্দান্ত এক ইনিংস খেলে।'

রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ব্যাট হাতে একাধিক শতরান হাঁকান। শেষ টেস্টেও তাঁর ব্যাট থেকে আসে শতরানের ইনিংস, যা দলের জয়ে বিরাট ভূমিকা নেয়। ইংল্যান্ডের দুরন্ত দলের বিরুদ্ধে ভারতের এই সিরিজ় জয়টা বিশেষ তাৎপূর্যপূর্ণ কারণ বিরাট কোহলি, মহম্মদ শামির মতো সিনিয়ারদের অনুপস্থিতিতেই জয়টা এসেছে। কেএল রাহুলও একটি টেস্টের পরেই সিরিজ় থেকে ছিটকে গিয়েছিলেন। সিনিয়ারদের অনুপস্থিতিতে তরুণদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতেই হবে জানান রোহিত।

তিনি বলেন, 'টেস্ট ম্যাচ জিততে হলে সবকিছু সব বিভাগে ঠিকঠাক পারফর্ম করতে হয়। আমরা অনেককিছুই ঠিকঠাক করায় এই জয়টা এসেছে। কোনও না কোনও পর্যায়ে তো লোকজন সরে দাঁড়াবেই। সেটা তো নিশ্চিত। এই তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা কম বটে, তবে ওরা কিন্তু প্রচুর পরিমাণে ক্রিকেট খেলেছে। আমদের ওদের তৈরি করতে হবে, কোন সময়ে কী করা প্রয়োজন সেই বিষয়ে অবগত করাতে হবে। চাপের মুখে ওরা কিন্তু দুরন্ত পারফর্ম করেছে। গোটা দলেরই এর জন্য বাহবা প্রাপ্য।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ শ্রেয়স, ঈশানের ভবিষ্যৎ কী? আপডেট দিলেন ভারতীয় কোচ দ্রাবিড় 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget