এক্সপ্লোর

SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা

Simon Harmer: প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ছয়, ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার।

কেপ টাউন: বিশ্বের এক ও দুই নম্বর দলের (ব়্যাঙ্কিং) লড়াই, সেটা টানটান হওয়াটাই স্বাভাবিক। হলও তাই। গোটা সিরিজ় জুড়ে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইব হল। একেবারে সিরিজ়ের শেষ দিনে সিরিজ়ের ভাগ্য নির্ধারিত হত। সেই শেষদিনে সাইমন হার্মার (Simon Harmer) ভেল্কিতে কুপোকাত হল অস্ট্রেলিয়া (SA vs AUS)। অজ়িরা ম্যাচ তো হারলই, সিরিজ়ও হারতে হল এবং তার পাশাপাশি খোয়া গেল আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও।

টেস্ট সিরিজ়ের শেষ দিন অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৮৮ রান, দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১০ উইকেট। ম্যাচ একেবারে ৫০-৫০ অবস্থায় ছিল। দুই দলের কাছেই জয়ের সুযোগ ছিল। তবে শেষদিন লড়াইটা করতেই পারল না অস্ট্রেলিয়া। হার্মারের স্পিন ভেল্কিতেই মূলত পরাস্ত হল অস্ট্রেলিয়া। তবে দিনের শুরুটা করেছিলেন কাগিসো রাবাডা।

দিনের একেবারে শুরু থেকেই আগুন ঝরান কাগিসো রাবাডা। তিনি ইনিংসের প্রথম ওভারেই অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দেন। ম্যাট রেনশঁ এবং মার্নাস লাবুশেনকে সাজঘরে ফেরান রাবাডা। খানিকটা পরে ট্র্যাভিস হেডও স্লিপে রাবাডার বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন জোস ইংলিশ ক্যামেরন গ্রিনের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে রান আউট হওয়ায় অস্ট্রেলিয়ার চাপ আরও বাড়ে। এরপরে শুরু হয় হার্মারের ভেল্কির জাদু। একের পর এক অ্যালেক্স ক্যারি, কুপার কনোলিকে সাজঘরে ফেরান হার্মার। অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই ছয় উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:- 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর 

ক্যামেরন গ্রিন ও প্রমোশন পওয়া মিচেল স্টার্ক খানিকটা প্রতিরোধের চেষ্টা করেন। একাধিকবার হার্মারের বলে জীবনদান পান স্টার্ক, মিস হয় ক্যাচ, বহুবার বল স্টার্কের ব্যাটের পাশ দিয়ে বেরিয়ে যায়। তবে শেষমেশ সেই হার্মারের বলেই স্টার্ক আউট হন। এরপর পালা ছিল গ্রিনের। তিনি ১১০ বল খেলে ২৭ রান করে সেই হার্মারেরই শিকার হন। প্যাট কামিন্স ও ন্যাথান লায়ন পাল্টা আক্রমণ চালান। কোনওরকমে তাঁদের সুবাদে অস্ট্রেলিয়া শতরানের গণ্ডি পার করে। তবে কামিন্স তারপরেই হার্মারের বলে আউট হন। তাঁকে আউট করে ইনিংসে পাঁচ উইকেট সম্পূর্ণ করেন হার্মার এবং হ্যাজেলউডকে ফিরিয়ে ইনিংস গুটিয়ে ম্যাচে ১০ উইকেট পূরণ করেন তিনি। ১১১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৭৬ রানে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। সিরিজ়ে ০-১ পিছিয়ে পড়েও শেষমেশ ২-১ সিরিজ় জিতে নিল প্রোটিয়ারা। 

এই দুরন্ত সিরিজ়কেই নিজের কেরিয়ারের সেরা সিরিজ়ের আখ্যা দেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। ম্যাচের পর তাঁকে বলতে শোনা যায়, 'প্রোটিয়া দলকে আমরা আগের থেকে ভাল জায়গায় ছেড়ে যেতে চাই। প্রতিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইটা বিশেষ হয়। ওদের হারাতে চাই আমরা। সত্যি বলতে এটাই আমার অংশগ্রহণ করা সেরা সিরিজ়। এই জয়টা তালিকায় এক নম্বর।'

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget