এক্সপ্লোর

Sachin Tendulkar: বাড়িতে ঢুকতে পারলেন না সচিন, সিঁড়িতে বসে থাকতে হল কিংবদন্তি ব্যাটারকে

Indian Cricket Team: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজেই জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি পোস্ট করেছেন সচিন।

মুম্বই: তিনি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজে সর্বোচ্চ রানের মালিক। আর তাঁকেই কিনা বাড়ির বাইরে সিঁড়িতে বসে থাকতে হল!

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজেই জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি পোস্ট করেছেন সচিন। সেখানে দেখা গিয়েছে, একটি বাড়ির বাইরে সিঁড়িতে বসে রয়েছেন মাস্টার ব্লাস্টার (Master Blaster)। বোঝাই যাচ্ছে যে, অপেক্ষা করছেন সচিন। হাতে মোবাইল ফোন। 

ছবির সঙ্গে মজার ক্য়াপশন দিয়েছেন সচিন। লিখেছেন, 'এই হয় যদি যাঁর কাছে চাবি রয়েছে তার আগে আপনি পৌঁছে যান।' সচিনের সেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

গোটা বিশ্বে ছড়িয়ে থাকা সচিনের অসংখ্য ভক্ত-অনুরাগীরা কমেন্ট সেকশন ভরিয়ে তোলেন। একজন লেখেন, 'ভাগ্য়িস এটা ঘটল। তাই আপনার বিরল কিছু ছবি দেখতে পেলাম। এরকম দৃশ্য তো বড় একটা দেখা যায় না।' এক ভক্তের মন্তব্য, 'এর থেকেই প্রমাণিত হয় সচিন তেন্ডুলকর ক্রিকেটের কিংবদন্তি হলেও মাটির মানুষ। এত সহজ, সরল থাকার জন্যই আপনি মানুষের এত কাছের।'

এক ভক্ত সচিনের ধৈর্যের প্রশংসা করেছেন। লিখেছেন, 'ক্রিকেট খেলার সময় অফস্টাম্পের বাইরের বল খেলার সময় যেভাবে ধৈর্যের পরিচয় দিতেন, এখান অপেক্ষা করতে গিয়েও নিশ্চয়ই আপনাকে সেরকম ধৈর্যের পরীক্ষা দিতে হল।' রিমা শর্মা নামের এক অনুরাগী লিখেছেন, 'এর থেকে প্রমাণ হয় বাড়িতে ঢোকার জন্য সব সময় বিকল্প ব্যবস্থা ও বিকল্প চাবি রাখতে হয়। অথবা কোথাও একটা চাবি লুকিয়ে রেখে দিতে হয়।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

এক ভক্ত মজা করে লেখেন, 'ঠিক যেভাবে আপনি অন্য অনেকের আগে বিভিন্ন রেকর্ড ও সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যেতেন, সেভাবেই আগে গন্তব্যেও পৌঁছে গিয়েছেন।' একজন আবার সচিনকে পরামর্শ দিয়েছেন, 'এই ফাঁকে ভক্তদের সঙ্গে একটা ভিডিও সেশন সেরে নিতে পারতেন। তাতে দারুণ হতো।' 

আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলেন অধিনায়ক হিসেবে, ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলেন অধিনায়ক হিসেবে, ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget