এক্সপ্লোর

Indian Cricket Team: ভারতীয় দলের কোচ হতে আগ্রহী সচিন, ধোনি? আবেদনপত্র জমা দিলেন নরেন্দ্র মোদিও!

Indian Team Head Coach: টিম ইন্ডিয়ার হেড কোচের পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৭ মে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য তিন হাজারেরও অধিক আবেদনপত্র জমা পড়েছে।

নয়াদিল্লি: আর দিনকয়েকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। এই বিশ্বকাপ শেষেই ভারতীয় দলের কোচ (Indian Team Head Coach) হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ হচ্ছে। টিম ইন্ডিয়ার কোচের পদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার অনুরোধ আগেই করা হয়েছিল। শোনা যাচ্ছে ভারতীয় কোচ হওয়ার জন্য সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), মহেন্দ্র সিংহ (MS Dhoni) এমনকী নরেন্দ্র মোদিও (Narendra Modi) আবেদন করেছেন।

টিম ইন্ডিয়ার হেড কোচের পদে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৭ মে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য তিন হাজারেরও অধিক আবেদনপত্র জমা পড়েছে। এদের মধ্যে মোদি, সচিন, ধোনিদের নামও রয়েছে। অবাক লাগলেও, রিপোর্ট অন্তত এমনটাই বলছে। ১৩ মে থেকে গুগল ফর্মের আকারে বিসিসিআই আবেদনপত্র জমা দেওয়ার ডাক দেয়। তারপর থেকে ভুয়ো নামে ঝুড়ি ঝুড়ি আবদেনপত্র জমা পড়েছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার দফতরে। সচিন, ধোনিরা নিজেরা নন, বরং তাঁদের মতো আরও একাধিক বিখ্যাত ব্যক্তিদের নাম নিয়ে ভুয়ো আবেদনপত্র জমা পড়েছে।

এটা অবশ্য নতুন কিছু নয়। ২০২২ সালে যখন বিসিসিআইয়ের তরফে যখন আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল, তখনও কিন্তু এমন ঘটনা চোখে পড়েছিল। গোটা বিষয়ে অবগত এক বিসিসিআই সূত্র বলেন, 'গতবারও এমনটাই হয়েছিল। প্রচুর ভুয়ো আবেদন জমা পড়েছিল এবং এইবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এক শিটের মধ্যেই সকলের নাম দেখে যাচাই করে নেওয়াটা সহজ বলেই বিসিসিআইয়ের তরফে গুগল ফর্মে আবেদন করার জন্য বলা হয়েছিল।' 

প্রসঙ্গত, শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচের পদে বহাল থাকতে আগ্রহী নন। দ্রাবিড় পরবর্তী টিম ইন্ডিয়া কোচ কে হবেন, সেই নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে সদ্য কেকেআরকে মেন্টরের ভূমিকায় আইপিএল খেতাব জেতানো গৌতম গম্ভীর বিসিসিআইয়ের পছন্দের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন। কিন্তু গম্ভীরকে নাইট শিবিরে রেখে দিতে আগ্রহী কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। তাকি নাকি নাকি আগামী ১০ বছরের জন্য দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই উপলক্ষ্যে ব্ল্যাঙ্ক চেকও বলিউড বাদশাহ দিয়ে রেখেছেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। শেষমেশ গম্ভীর কী করেন সেটাই দেখার।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতের অনুশীলন ম্যাচে খেলবেন না বিরাট কোহলি? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget