এক্সপ্লোর

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে আজব কাণ্ড! ম্যাচের মাঝে ঘুমই ভাঙল না তারকা ব্যাটারের, হলেন 'টাইমড আউট'

Saud Shakeel: পাকিস্তান টেলিভিশনের বিরুদ্ধে ম্যাচে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের সৌদ সাকিল 'টাইমড আউট' হন।

নয়াদিল্লি: যত কাণ্ড পাকিস্তান ক্রিকেটে। এমনই দেশে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর চূড়ান্ত সমালোচনার শিকার হয়েছেন পাকিস্তান ক্রিকেটাররা। এবার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এমন কাণ্ড ঘটল যা আগে কেউ কখনও আদৌ শুনেছেন কি না, ভেবে দেখতে হবে।

আইসিসির নিয়ম অনুযায়ী এক ব্যাটার আউট হয়ে মাঠ ছাড়ার তিন মিনিটের মধ্যে পরবর্তী ব্যাটারকে মাঠে নেমে প্রথম বল খেলতে হবে। তা না হলে সেই ব্যাটার 'টাইমড আউট' হন। ২০২৩ সালের বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে এমন দৃশ্য দেখা গিয়েছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউজ় 'টাইমড আউট' হয়েছিলেন। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। এবার একই ঘটনা ঘটল পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। পাকিস্তান টেলিভিশনের ফাস্ট বোলার স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের অধিনায়ক উমর আমিন এবং ফাওয়াদ আলমকে আউট করার পর দলের হয়ে পাঁচ নম্বরে মাঠা নামার কথা ছিল সৌদ সাকিলের। তবে নির্ধারিত সময়ে তিনি মাঠে নামতে না পারায় 'টাইমড আউট' হন।

অবশ্য তাঁর 'টাইমড আউট' হওয়ায় নয়, চমকটা অন্য জায়গায়। যা শোনা যাচ্ছে, সাকিল নাকি সাজঘরে ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই সময় মতো তিনি মাঠে নেমে গার্ড নিতে পারেননি। প্রতিপক্ষ অধিনায়ক আপিল করায় ব্যাটারকে আউট দেওয়া হয়। প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম ব্যাটার হিসাবে 'টাইমড আউট' হন সাকিল। তাই ঘটনাটা খুব অভিনব না হলেও, এমনভাবে কেউ 'টাইমড আউট' হয়েছেন কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

সানরাইজার্সে প্রোটিয়া তারকা

 আর মাত্র দিনকয়েক বাকি, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের মহারণ (IPL 2025)। মরশুম শুরুর আগেই দক্ষিণ আফ্রিকান তারকা অলরাউন্ডারকে দলে নিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। কে তিনি? তিনি দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার উইয়ান মুলডার (Wiaan Mulder)।

ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স পায়ের পাতায় চোট পেয়ে এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেই চোট পান তিনি। তাঁর বদলি হিসাবেই মুলডারকে দলে নিল গত বারের রানার্স আপ সানরাইজার্স। আইপিএল তরফে মুলডারের বদলি হিসাবে সানরাইজার্সে যোগদানের খবর সরকারিভাবে ঘোষণাও করে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী বেস প্রাইস ৭৫ লক্ষ টাকায় নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন মুলডার। 

আরও পড়ুন: পায়ের চোটে ছিটকে গিয়েছেন ইংল্যান্ড বোলার, পরিবর্তে সানরাইজার্সে যোগ দিলেন প্রোটিয়া অলরাউন্ডার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget