এক্সপ্লোর

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টের জন্য কবে দল ঘোষণা করবে ভারত?

IND vs ENG: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে প্রথম দুই ম্যাচের পর সিরিজ় আপাতত ১-১ স্কোরলাইনে রয়েছে।

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম দুই ম্যাচের একটিতে হেরেছে ভারতীয় দল (Indian Cricket Team), অপর ম্যাচে পেয়েছে জয়। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। প্রথম দুই টেস্টের জন্য আগেই দল ঘোষণা করা হলেও, শেষ তিন টেস্টের জন্য এখনও ভারতীয় দলের ঘোষণা করেননি জাতীয় নির্বাচকরা। ঠিক কী কারণে দল নির্বাচনে এতটা বিলম্ব হচ্ছে?

আজ, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটির ভার্চুয়াল বৈঠকে বসে দল ঘোষণা করার কথা ছিল। সেই আলোচনাসভা আদৌ হয়েছে কি না, সেই নিয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও, রিপোর্ট অনুযায়ী আজকের বদলে কাল এই বৈঠকটি আয়োজিত হবে। বৈঠকে দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়েরও উপস্থিত থাকার কথা রয়েছে বলে খবর। অনেকেই মনে করছিলেন বিরাট কোহলির কথা মাথায় রেখেই নির্বাচনে এই দেরি।

এক বিসিসিআই আধিকারিকের দাবি অনুযায়ী কোহলি বাকি টেস্টগুলিতে খেলবেন কি না, সেই নিয়ে এখনও বোর্ডের সঙ্গে কোনওরকম কথা বলেননি। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে যে বাকি সিরিজ়েও খেলতে দেখা যাবে না, তা একপ্রকার প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে দল নির্বাচনে এই দেরিটা আসলে কোহলির জন্য নয়, বরং যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), কেএল রাহুল, রবীন্দ্র জাডেজার কথা মাথায় রেখে করা হচ্ছে।

চোটের কারণে রাহুল এবং রবীন্দ্র জাডেজা দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। দুই তারকাই পেশির চোটের কারণে বিশাখাপত্তনমে খেলতে পারেননি। উভয় তারকাই সম্পূর্ণ ফিট হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলে খবর। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেদের রিহ্যাবও সেরে ফেলেছেন তাঁরা। তবে ফাইনাল রিপোর্ট আসা এখনও বাকি। অপরদিকে, প্রাথমিকভাবে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রাজকোটে তৃতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা হলেও, সেই নিয়ে বর্তমানে নির্বাচকদের মনে প্রশ্নচিহ্ন রয়েছে।

বুমরার বিকল্প খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। তাই তাঁকে তৃতীয় টেস্টে খেলানো হবে কি না, সেই ভাবনাচিন্তা চলছে। উপরন্তু, রাজকোট টেস্ট শুরু হতে এখনও প্রায় সপ্তাহখানেক বাকি থাকায় জাতীয় নির্বাচকরা তাড়াহুড়ো করতে নারাজ। অবশেষে কবে দল ঘোষণা করা হয় এখন সেটাই দেখার।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'বড় ভুল করে ফেলেছি', কোহলির অনুপস্থিতি প্রসঙ্গে নিজের মন্তব্য থেকে পিছু হটলেন ডিভিলিয়ার্স

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget