এক্সপ্লোর

ICC WC 2023: শাহরুখের গলায় প্রকাশ পেল বিশ্বকাপের প্রোমো, উচ্ছ্বসিত নেটিজেনরা

CWC 2023: ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্ট।

দুবাই: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে এবারের ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। এই প্রথমবার গোটা টুর্নামেন্টটাই ভারতের মাটিতে আয়োজিত হবে। সেই বিশ্বকাপের জন্য এক প্রোমো ভিডিও প্রকাশ্যে এনেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। সেই ভিডিওতে ধরা দিলেন 'বলিউড বাদশা' শাহরুখ খান (Shah Rukh Khan)।

গতকালই আইসিসির তরফে বিশ্বকাপের ট্রফির সামনে দাঁড়ানো শাহরুখের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছিল। সেই জল্পনার অবসান ঘটল। শাহরুখের গলাতেই প্রায় মিনিট দু'য়েকের একটি প্রোমো ভিডিও আইসিসির তরফে পোস্ট করা হয়েছে। সেখানে গোটা ভিডিওটাই 'অল ইট টেকস ইজ ওয়ান ডে' ট্যাগলাইনকে মাথায় রেখে করা হয়েছে, যেখানে শাহরুখের গলাতেই গোটা প্রোমোটা রয়েছে।

শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, 'ইতিহাস তৈরি করা এবং ইতিহাস হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য কেবল একদিনের। ওই দিনটায় গর্বে বুক ফুলে উঠবে। আবেগ যুক্তিকে হার মানাবে এবং নতুন স্মৃতি তৈরি হবে। ওই একদিনে ভয়ভীতি দূর হবে। জয়ের উচ্ছ্বাস থেকে পরাজয়ের গ্লানি, সবটাই ওই একদিনে দেখা যাবে।'

 

প্রসঙ্গত, এই মুহূর্তে ট্রফি ট্যুর চলছে বিশ্বজুড়ে। বিশ্বকাপ ট্রফিটি ভারতসহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে। এই দেশগুলির মধ্যে কুয়েত, আমেরিকা যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, উগান্ডা, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলি রয়েছে। এই ট্রফি ট্যুর বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সমর্থকদের বিশ্বকাপ ট্রফিকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দেবে।  

কলকাতাতেও বিশ্বকাপের ট্রফি দিনকয়েক আগেই এসেছিল। সেই সময় ট্রফিকে স্বাগত জানাতে হাজির ছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার তথা বাংলার গর্ব ঝুলন গোস্বামী। এবারের বিশ্বকাপ ট্রফির উন্মোচনটাও কিন্তু একেবারে অভিনব উপায়ে হয়েছিল। ২৬ জুন র্দান্তভাবে আইসিসি বিশ্বকাপ ট্রফিটি লঞ্চ হয়, তাও একেবারে স্ট্র্যাটোস্ফিয়ারে। পৃথিবীর থেকে এক লক্ষ ২০ হাজার ফিট উপরে বিশ্বকাপ ট্রফিটিকে লঞ্চ করা হয়, যা শেষমেশ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে নামে। একটি স্ট্র্যাটোস্ফিয়ারিক বেলুনের সাহায্যেই বিশ্বকাপের ট্রফিটিকে এত উঁচুতে পাঠানো হয়েছিল। এর আগে এমন ঘটনার সাক্ষী থাকেননি। এবারই বিশ্বকাপ ট্রফি স্ট্র্যাটোস্ফিয়ারে পাঠিয়ে নতুন ইতিহাস রচনা করল আইসিসি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget