এক্সপ্লোর

Shoaib Akhtar: নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, বিতর্কিত মন্তব্য করে বিপাকে শোয়েব আখতার, পেলেন মানহানির মামলার নোটিশ

Pakistan Cricket Board: ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত শোয়েব আখতার নওমান নিয়াজকে ‘কিট ম্যান’ বলেছিলেন ।

রাওয়ালপিণ্ডি: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar) বিপাকে । প্রায়ই তাঁর বক্তব্যের জন্য শিরোনামে থাকেন । তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য এবার তিনি বড় সমস্যায় পড়তে পারেন । পাকিস্তান টেলিভিশন নেটওয়ার্কের কর্তা নওমান নিয়াজ তাঁকে মানহানির নোটিশ পাঠিয়েছেন । নওমান শোয়েবের বিরুদ্ধে তাঁকে কলঙ্কিত করার অভিযোগ এনেছেন ।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত শোয়েব আখতার নওমান নিয়াজকে ‘কিট ম্যান’ বলেছিলেন । তিনি একটি পডকাস্টে বলেছিলেন, ‘ড: নিয়াজ মূলত দলের জন্য ব্যাগ আর জিনিসপত্র বহন করতেন ।’ জানিয়ে রাখা যাক, যখন শোয়েব আখতার জাতীয় দলে খেলতেন, তখন নিয়াজ কয়েকটা সফরে পাকিস্তান ক্রিকেট দলের ডেটা অ্যানালিস্ট ছিলেন ।

নওমান শোয়েবের বিরুদ্ধে তাঁকে বদনাম করার অভিযোগ এনেছেন । এই পডকাস্টে আখতার দলের কোচ ও ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁদের সমালোচনা করেছিলেন । তিনি নওমানের খেলোয়াড়দের কিট ব্যাগ বহন করার কথা বলে বলেছিলেন, ‘তিনি দলে এটাই কাজ করতেন । আমার ওর অন্য কোনও কাজের কথা জানা নেই ।’

১৪ দিনের মধ্যে ক্ষমা চাও, নয়তো...

পিটিভির প্রাক্তন স্পোর্টস ডিরেক্টর নওমান নিয়াজ আইনজীবীর মাধ্যমে শোয়েব আখতারকে মানহানির নোটিশ পাঠিয়েছেন । এতে প্রাক্তন ক্রিকেটারকে ১৪ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে । নোটিশে বলা হয়েছে, ক্ষমা না চাইলে শোয়েবকে আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের জন্য প্রস্তুত থাকতে হবে । 

নওমান এবং শোয়েব আখতারের মধ্যে আগেও বিবাদ হয়েছে । ইমরান খান -এর সরকারের আমলে একটা বাকবিতণ্ডার পর নওমান আখতারকে পিটিভিতে লাইভ শো ছেড়ে দেওয়ার জন্য বলেছিলেন । যদিও পরে নওমান আখতারের কাছে ক্ষমা চেয়েছিলেন ।

শোয়েব আখতার এখন নিজের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, যা এখন ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছে । এর ফলে আখতারের আয়ের উপরও প্রভাব পড়েছে । ৪৯ বছর বয়সী শোয়েব তাঁর সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্টবোলারদের মধ্যে একজন ছিলেন । তিনি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৪৬টি টেস্ট, ১৬৩ ওয়ান ডে এবং ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন । এগুলোতে তিনি যথাক্রমে ১৭৮, ২৪৭ এবং ১৯ উইকেট পেয়েছেন ।                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget