এক্সপ্লোর

Shreyas Iyer Record: ভারতের পরাজয়ের দিনেও কোহলি, রাহুলকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন শ্রেয়স

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে গতকাল ভারতীয় দল পাঁচ রানে দ্বিতীয় ওয়ান ডে হারলেও, টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলে নজর কাড়েন শ্রেয়স আইয়ার।

মীরপুর: সাম্প্রতিক সময়ে ভারতীয় দল (Indian Cricket Team) পরপর দুই সিরিজ হারলেও, ব্যক্তিগতভাবে দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বাংলাদেশের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজেও সেই ফর্ম অব্যাহত। বাংলাদেশের বিরুদ্ধে গতকাল ভারতের হয়ে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন শ্রেয়স। ১০২ বলে এই ৮২ রানের ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে এক অনন্য রেকর্ড গড়ে ফেললেন শ্রেয়স।

শ্রেয়সের রেকর্ড

গতকালের ইনিংসের সুবাদে শ্রেয়স আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ১৫০০ রানের গণ্ডি পার করে ফেললেন। ৩৮টি ম্যাচে ৩৪টি ইনিংস খেলে শ্রেয়সের মোট সংগ্রহ ১৫৩৪ রান। তাঁর ব্যাটিং গড় ৪৯.৪৮। নিজের ছোট ওয়ান ডে কেরিয়ারে ইতিমধ্যেই দুইটি শতরান ও ১৪টি অর্ধশতরান করে ফেলেছেন শ্রেয়স। ৩৪ ইনিংসে ১৫০০ রান সম্পূর্ণ করে তিনি কেএল রাহুলের রেকর্ড ভেঙে ফেললেন। শ্রেয়সই দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে ১৫০০ ওয়ান ডে রান করলেন। এর আগে রাহুলের দখলে এই কৃতিত্ব ছিল। তিনি ৩৬ ইনিংসে ১৫০০ রানের গণ্ডি পার করেছিলেন। শ্রেয়স দুই ইনিংস কম খেলেই সেই গণ্ডি পার করে ফেললেন। এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি ও শিখর ধবন। উভয়েই ৩৮ ইনিংসে ১৫০০ রান করেছিলেন।

 রোহিতের রেকর্ড

ম্যাচের দলের হার সত্ত্বেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ৫১ রানের লড়াকু ইনিংস সকলেরই নজর কেড়েছে। ফিল্ডিং করার সময় হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে, যন্ত্রণায় আর ফিল্ডিংই করতে নামেননি রোহিত। সাধারণত যিনি ইনিংস ওপেন করেন, সেই রোহিত নেমেছিলেন নয় নম্বরে। চোট নিয়ে দলকে জেতাতে না পারলেও নতুন রেকর্ড গড়েন রোহিত।

২৮ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। নিজের ইনিংসে পাঁচ পাঁচটি ছক্কা হাঁকান রোহিত। এর সুবাদেই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০টি ছয় মারার রেকর্ড গড়লেন 'হিটম্যান'। এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছক্কা সংখ্যা দাঁড়াল ৫০২। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড কিন্তু ক্রিস গেলের দখলে রয়েছে। 'ইউনিভার্স বস' আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৫৩টি ছয় হাঁকিয়েছেন। গেলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি মোট ৪৭৬টি ছয় মেরেছেন।

আরও পড়ুন: পরপর দুই সিরিজ হার, স্বভঙ্গিমায় ভারতীয় দলের সমালোচনায় মুখর সহবাগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget