এক্সপ্লোর

IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের লক্ষ্য কত? কোন বোলারকে টার্গেট করবে টিম ইন্ডিয়া? স্পষ্ট জানালেন গিল

Champions Trophy 2025: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাতে কোনওরকম শিশির পড়ছে না, বলেই না জানান শুভমন গিল।

দুবাই: মরুদেশে মেগাদ্বৈরথের আগে তড়তড়িয়ে চড়ছে উত্তেজনার পারদ। ভারত-পাকিস্তানের ম্যাচ (IND vs PAK) ঘিরে এই উন্মাদনার ছবিটা খুবই স্বাভাবিক। দুই ক্রিকেট পাগল দেশের আপামর জনগণের একটাই চাওয়া। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয়। এই মুহূর্তে ভারতীয় দলের সবথেকে ইনফর্ম ব্যাটারের নাম শুভমন গিল (Shubman Gill )। পরপর ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় টপ অর্ডার ব্যাটার। স্বাভাবিকভাবেই পাক ম্যাচেও তাই তাঁর চওড়া ব্যাটে ভরসা করবে ভারতীয় জনগণ। এই ম্যাচে প্রথমে ব্যাট করলে ভারত ঠিক কত রান করার লক্ষ্যে মাঠে নামবে? উইনিং স্কোর কত হতে পারে?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) মেগা ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে গিলই আসেন। গত ম্যাচেই শতরান করায় দুবাইয়ের পিচ ও পরিস্থিতি নিয়ে তার থেকে ভাল আর কেই বা ব্যাখা দিতে পারবে। গিলের মতে কালকের ম্যাচে দ্বিতীয় ব্যাট করবে যে দল, তারাই খানিকটা চাপে থাকবে। তিনি বলেন, 'আমরা অবশ্যই ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব। এই পিচে ৩০০ থেকে ৩২৫ রান ভাল স্কোর। মিডল ওভারে যে দল বেশি ভাল খেলবে, তারাই ম্যাচ জিতবে। এখানে যেহেতু শিশির পড়ছে না, তাই টসের তেমন বাড়তি কোনও গুরুত্ব নেই। যারা দ্বিতীয় ব্যাটিং করবে, সেই দল কিন্তু বেশি চাপে থাকবে।'

পাকিস্তানের কোন বোলারকে তিনি এবং ভারতীয় দলের বাকি ব্যাটাররা টার্গেট করবেন? এই বিষয়েও ভারতীয় দলের সহ-অধিনায়ককে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমরা নির্দিষ্ট কোনও বোলারকে টার্গেট করব, এমন আগেভাগে কোনওরকম পরিকল্পনা করা হয়নি। ম্যাচের পরিস্থিতির ওপরেই কিন্তু সবটা নির্ভর করবে।'

এই ম্যাচের আগেরদিন শনিবার কোহলি অনুশীলনের জন্য নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই মাঠে পৌঁছে যান। তিনি কোচিং স্টাফদের সঙ্গে বাড়তি সময় অনুশীলনও সারেন। তার থেকে বড় রানের আশায় রয়েছেন সকলেই। তবে এই অনুশীলনের ফাঁকেই কোহলির এক ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয় যা টিম ইন্ডিয়ার সমর্থকদের উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট। 

অনুশীলনে এক সময় কোহলির বাঁ-পায়ে গোড়ালির কাছে বরফ লাগানো অবস্থায় দেখা যায়। এরপরেই তাঁর চোট লেগেছে কি না, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। তাঁর চোট নিয়ে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে কোহলির চোট একেবারেই তেমন গুরুতর নয় এবং খেলার সময় হালকা কিছু আঘাত পাওয়ায় সতর্কতা অবলম্বন করেই তাঁর গোড়ালিতে আইসপ্যাক দেওয়া হয়েছে। তিনি রবিবার বড় রান পান কি না, সেইদিকেও কিন্তু নজর থাকবে।

আরও পড়ুন: লাহৌরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে অজ়িদের জাতীয় সঙ্গীতের বদলে বেজে উঠল জনগণমন 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget