এক্সপ্লোর

Shubman Gill: সচিন, বিরাটদেরও অধরা, দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরিতে অনন্য রেকর্ড শুভমন গিলের

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে নিজের ওয়ান ডে কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকান শুভমন গিল

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচে শুভমন গিল-শোর সাক্ষী হয়ে থাকলেন। অনবদ্য সেঞ্চুরি হাঁকান গিল (Shubman Gill)। আর এই শতরানের সুবাদেই ইতিহাস গড়ে ফেললেন ভারতের তরুণ ওপেনার।

বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ১২৯ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন। এটি তাঁর ওয়ান ডে কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি। মাত্র ৫১ ইনিংসেই আটটি ওয়ান ডে সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন গিল। তুলনায় আটটি বিরাট কোহলি সমান সংখ্যক সেঞ্চুরি করতে নিয়েছিলেন ৬৮ ইনিংস, 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকরের লেগেছিল ১১১টি ইনিংস। এত দ্রুত আর কোনও ভারতীয় ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে আটটি ওয়ান ডে সেঞ্চুরি হাঁকাননি। এদিন আরেক ওপেনার শিখর ধবনের রেকর্ড ভাঙলেন গিল। শিখর ৫৭ ইনিংসে আটটি শতরান হাঁকিয়েছিলেন।

এই দুরন্ত ইনিংসের জন্য শুভমন গিলকেই ম্য়াচের সেরা ঘোষণা করা হয়। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিল বলেন, 'নিঃসন্দেহে আমার খেলা ইনিংসগুলির মধ্যে এটা সন্তুষ্টির দিক থেকে একেবারে ওপরের দিকে থাকবে। আমি যেভাবে খেলেছি, তাতে অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট।' এরপরেই নিজের ইনিংস কীভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, কী পরিকল্পনা ছিল তাঁর সেই বিষয়ে খোলসা করেন গিল।

 

'শুরুতে আমি এবং রোহিত ভাই ব্য়াটিং করতে নেমে বুঝতে পারি যে অফস্টাম্পের বাইরের বল ঠিকভাবে ব্যাটে আসছে না, তাই কাট খেলাটা চাপেরই। তাই ফাস্ট বোলারদের বিরুদ্ধেও স্টেপ আউট করে সার্কেলের ওপর দিয়ে শট খেলার চেষ্টা করছিলাম। স্পিনারদের ক্ষেত্রে সামনের পায়ে খেলে এক রান নিতে চাপ হচ্ছিল। তাই আমি ও বিরাট ভাই সেই সময় ঠিক করে যে আমরা যতটা সম্ভব ব্যাকফুটে খেলব। সোজা বড় শট মারতেও তো চাপ হচ্ছিল, তাই এক, দুই রান করে নেওয়া ছাড়া উপায়ও ছিল না। একটা সময় বেশ চাপেই পড়ে গিয়েছিলাম আমরা। সেই সময় আমায় জানানো হয় যে আমি যে শেষ অবধি ক্রিজে থাকার চেষ্টা করি এবং সেইমতোই নিজের ইনিংসটাও সাজাই আমি।' বলেন গিল।

আরও পড়ুন: শামির ৫ উইকেটের পর গিলের অনবদ্য সেঞ্চুরি, ৬ উইকেটে বাংলাদেশকে হারাল ভারত 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget