এক্সপ্লোর

Shubman Gill: তিলকের চোট সত্ত্বেও শুভমন গিলকে দলে নিতে নারাজ নির্বাচকরা, নেপথ্যে রয়েছে আজব যুক্তি

Indian Cricket Team: গতকালই বিসিসিআইয়ের তরফে জানানো হয় অস্ত্রোপচারের পর তিলক বর্মা কিউয়িদের বিরুদ্ধে প্রথম তিন টি-টোয়েন্টিতে খেলবেন না।

নয়াদিল্লি: বিজয় হাজারে ট্রফি চলাকালীন হঠাৎই রাতেপাতলপেটে অসহনীয় ব্যথা। তারপরেই তিলক বর্মাকে (Tilak Varma) তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার এবং বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পরামর্শে অস্ত্রোপচার হয় তিলকের। এর ফলে তিলক নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম তিনটি ম্যাচ মিস করবেন। তাঁর বদলে ভারতীয় দলে (Indian Cricket Team) কাকে নেওয়া হতে পারে, সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

অনেকেই মনে করছিলেন সদ্য ভারতের হয়ে খেলা শুভমন গিলই (Shubman Gill) হয়তো তিলকের বদলে জাতীয় দলে ডাক পাবেন। তবে তিলকের চোটে সত্ত্বেও দলে কিন্তু গিল যোগ দিচ্ছেন না বলেই খবর। এর পিছনে রয়েছে খানিকটা ভিন্ন ধরনের এক যুক্তি। Indian Express-রিপোর্ট অনুযায়ী ভারতীয় নির্বাচকরা তিলকের বদলে গিলকে দলে নিতে আগ্রহী নন। কারণ তাঁরা চান না ভারতীয় টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক গিল কেবল জল বহন করুন এবং বেঞ্চে বসে থাকুন। পাশাপাশি তিলক পরের দিকে সিরিজ় চলাকালীন ফিট হয়ে গেলে তখন অস্বস্তিতকর পরিবেশ তৈরি হবে বলেও গিলকে দলে নিতে নারাজ তাঁরা। 

কিন্তু তিলক বর্মার ঠিক কী হয়েছে? কেন তাঁকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে যেতে হল? তলপেটের সমস্যায় কাবু হায়দরাবাদের ক্রিকেটার। রাজকোটে বুধবার তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। সেখানেই বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে গিয়েছিলেন তিলক। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তিলককে। তিনি শুক্রবার হায়দরাবাদের বাড়িতে ফিরে যাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, তিলক এখন স্থিতিশীল ও দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, তিলকের শারীরিক সমস্যা কেটে গেলে এবং অস্ত্রোপচারের ক্ষত শুকিয়ে গেলে ধীরে ধীরে শরীরচর্চা ও ট্রেনিং শুরু করবেন। তারপর নেট প্র্যাক্টিসের দিকে যেতে পারবেন। তবে তিলকের চোট কতটা গুরুতর? তিনি কি বিশের বিশ্বকাপে খেলতে পারবেন না?

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রবি তেজা বলেন, 'রাজকোটে তিলকের খুব সামান্য একটা অস্ত্রোপচার হয়েছে। সেখানে চিন্তার কিছুই নেই। তিন থেকে চার দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। আপাতত দলের সঙ্গেই রয়েছে ও। হায়দরাবাদে ফিরে যাবে সে। আমি নিশ্চিত নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দ্রুত ফিট হয়ে যাবে তিলক।'                                         

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget