এক্সপ্লোর

IND vs ENG 2nd ODI: ২৮ ইনিংসে ছয়টি সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপ, রোহিত-শুভমন জুটির সাফল্যের কারণ কী?

Rohit-Shubman: কটকে রোহিত ও শুভমন ওপেনিং পার্টনারশিপে ভারতের হয়ে মোট ১৩৬ রান যোগ করেন।

কটক: প্রথম ওয়ান ডেতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় সত্ত্বেও ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের উদ্বেগের কারণ ছিল টিম ইন্ডিয়ার ওপেনিং পার্টনারশিপ। দল জিতলেও, রোহিত শর্মা (Rohit sharma) বা যশস্বী জয়সওয়াল কেউই রান পাননি। মাত্র ১৯ রান যোগ করেন দুইজনে। যশস্বী দ্বিতীয় ওয়ান ডেতে (IND vs ENG 2nd ODI) বাদ পড়েন। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে উঠ আসেন শুভমন গিল (Shubman Gill)। আর গিল ওপেন করতেই ফের একেবারে স্বমহিমায় ভারতীয় ওপেনিং জুটি। রোহিত ও শুভমন শতরানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন।

এই নিয়ে রোহিত ও শুভমন ওয়ান ডেতে ২৮টি ইনিংসে একসঙ্গে ওপেন করলেন। জুটি হিসাবে তাঁদের রেকর্ড ঈর্ষণীয়। দুই তারকা ২৮ ইনিংসে ৬৯.৩ গড়ে ইতিমধ্যেই ১৮৭০ রান যোগ করে ফেলেছেন। স্ট্রাইক রেট ১১৬.৬। দুইজনে ছয়টি হাফসেঞ্চুরি পার্টনারশিপ তো গড়েইছেন। কটকের ম্যাচ মিলিয়ে ছয় শতরানের পার্টনারশিপও গড়ে ফেললেন রোহিত ও শুভমন। সর্বোচ্চ ২১২। এই দুরন্ত পার্টনারশিপের রহস্য কী? কোন ফর্মুলায় আসে সাফল্য? 

রোহিতের সঙ্গে ওপেনিং পার্টনারশিপ নিয়ে ম্যাচ শেষে মুখ খোলেন শুভমন। টিম ইন্ডিয়ার অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে গিল বলেন, 'আমি ব্যাটিং করতে বেশ মজাই লাগছিল। রোহিত ভাই তো ব্যাটিংটাকে কত সহজ করে দেন। বিগত দুই বছরে ওঁ যে আগ্রাসী মেজাজে ওয়ান ডেতে ব্যাটিং করেছেন, বোলারদের শাসন করেছেন, তা তো আমরা সবাই দেখেছি। আজও তেমন দেখা গেল। গোটা বিষয়টাই বেশ উপভোগ্য। উইকেটটাও বেশ ভাল ছিল। এক আধটা বল নীচু থাকছিল বটে, তবে পিচটা ভালই ছিল। আমরা খুব সহজ পরিকল্পনা নিয়ে ব্যাটিং করছিলাম। বল দেখে ব্যাট কর এবং সুযোগ পেলেই তা কাজে লাগিয়ে বোলারদের চাপে ফেল।'

এদিন শুভমন গিল ফের একবার দুরন্ত ইনিংস খেলেন। অর্ধশতরানের গণ্ডিও পার করেন। তবে ফের একবার সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হন তরুণ টপ অর্ডার ব্যাটার। তবে রোহিত সেই সুযোগ হাতছাড়া করেননি। কেরিয়ারের ৩২তম ওয়ান ডে শতরানটি আসে রোহিতের ব্য়াট থেকে। ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রবল সমালোচনা ছিল। ব্যাট হাতেই সেইসব সমালোচনাকে বাউন্ডারি পার করলেন 'হিটম্যান'।

আরও পড়ুন: কটকে কাঙ্খিত অভিষেক, প্রথম ম্যাচে মাঠে নেমেই ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget