এক্সপ্লোর

IND vs ENG 2nd ODI: কটকে কাঙ্খিত অভিষেক, প্রথম ম্যাচে মাঠে নেমেই ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী

Varun Chakravarthy: নিজের অভিষেক ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে ৫৪ রানের বিনিময়ে এক উইকেট নেন বরুণ চক্রবর্তী।

কটক: টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁর স্পিন ভেল্কি সামলাতে গিয়ে নাজেহাল হয়েছিল ইংল্যান্ড। যশপ্রীত বুমরা সময়মতো ফিট হতে না পারায় তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজ়ের জন্যও তাঁর বদলে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ভারতীয় স্কোয়াডে সামিল করা হয়েছিল। প্রথম ওয়ান ডেতে তিনি সুযোগ পাননি। তবে আজ কটকে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে (IND vs ENG 2nd ODI) সেই বরুণ চক্রবর্তীরই অভিষেক ঘটল। আর অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন তিনি।

৩৩ বছর ১৬৪ দিনে ওয়ান ডে ফর্ম্যাটে নিজের অভিষেক ঘটান। ভারতীয় দল ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসে নিজেদের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলে। লিডসের ওই ম্যাচে ফারুখ ইঞ্জিনিয়ার ও অজিত ওয়াদেকার খেলেছিলেন। ইঞ্জিনিয়ার ৩৬ বছর ১৩৮ দিনে নিজে ওয়ান ডে অভিষেক ঘটান। সেই ম্যাচের পর এত বছর বয়সে আর কোনও ভারতীয় ক্রিকেটার নিজেদের ওয়ান ডে অভিষেক ঘটাননি। তো সেই হিসাবে প্রথম ম্যাচ বাদ দিলে বরুণই ভারতের প্রবীণতম ওয়ান ডে অভিষেককারী।

 

 

ম্যাচ শুরুর আগে বরুণকে রবীন্দ্র জাডেজা তাঁর জাতীয় দলের ওয়ান ডে ক্যাপ পরিয়ে দেন। নিজের অভিষেক ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে একটি সাফল্য পান বরুণ। ইংল্যান্ড ওপেনার ফিল সল্টকে সাজঘরে ফিরিয়ে ভারতকে ম্যাচের প্রথম সাফল্য এনে দেন তিনি। ঘটনাক্রমে জাডেজাই তাঁর বলে ক্যাচ ধরে সল্টকে সাজঘরে ফেরত পাঠান।  

এই ম্য়াচে বরুণ চক্রবর্তীর পাশাপাশি ভারতীয় একাদশে সুযোগ পেয়েছে বিরাট কোহলিও। প্রথম ওয়ান ডেতে তিনি চোটের কারণে খেলতে পারেননি। তবে তিনি যে ফিট তা আগেভাগে জানিয়ে দিয়েছিলেন ভারতীয় সহকারী কোচ সীতাংশু কোটাক। সেইমতোই কটকে প্রত্যাবর্তন ঘটল বিরাট কোহলিরও। বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল। এই ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। ইংল্য়ান্ড শিবিরও তাঁদের দলে তিনটি পরিবর্তন করেছে। অভিজ্ঞ মার্ক উড ফিরেছেন একাদশে। এছাড়াও দলে ফিরেছেন গাস অ্য়াটকিনসন ও জেমি ওভারটন।

আরও পড়ুন: গলে ভেঙে গেল গিলক্রিস্টের রেকর্ড, অজ়ি হিসাবে সর্বকালীন ইতিহাস গড়লেন অ্যালেক্স ক্যারি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget