এক্সপ্লোর

County Cricket: আইপিএলে সুযোগ মেলেনি, কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন জাতীয় দলে খেলা এই পেসার

Siddarth Kaul: আইপিএলে কোনও দলের সঙ্গে যুক্ত নন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। নর্দাম্পটনশায়ারের হয়ে খেলতে দেখা যাবে এই ডানহাতি পেসারকে।

মুম্বই: কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন সিদ্ধার্থ কৌল (Siddarth Kaul)। ভারতীয় দলের হয়ে খেলা এই পেসার এবার আইপিএলে কোনও দলে নেই। কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। নর্দাম্পটনশায়ারের (Northamptonshire County Championship) হয়ে খেলতে দেখা যাবে এই ডানহাতি পেসারকে। টুর্নামেন্টে তিনটি ম্য়াচে খেলতে নামবেন সিদ্ধার্থ। দেশের জার্সিতে ২০১৮ সালে অভিষেক হলেও তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্য়াচই শুধু খেলেছেন এখনও পর্যন্ত সিদ্ধার্থ।

নর্দাম্পটনশায়ারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮৪ উইকেট নিয়েছেন সিদ্ধার্থ। ১৬ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। এবার কাউন্টিতে দেখা যাবে তাঁকে।'' উল্লেখ্য, দেশের জার্সিতে ছয়টি ম্য়াচ খেললেও দুটো ম্য়াচে কোনও উইকেট পাননি সিদ্ধার্থ। গত মরশুম পর্যন্ত আইপিএলে আরসিবি দলে ছিলেন। তার আগে সানরাইজার্স শিবিরে ছিলেন। কিন্তু ২০২৪ মরশুমের আগেই আরসিবি তাঁকে ছেড়ে দেয়। নিলামে অবিক্রিত ছিলেন সিদ্ধার্থ কৌল। রঞ্জিতে পাঞ্জাবের জার্সিতে খেলেছেন কৌল। তিনি ১৫ উইকেট নিয়েছেন এই মরশুমে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Northamptonshire Steelbacks (@northantsccc)

কাউন্টিতে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত কৌল। তিনি বলছেন, ''আমি খুব খুশি নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি খেলার সুযোগ পেয়ে। ভীষণ উচ্ছ্বসিত হয়ে আছি দলের ছেলেদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। নিজের সেরাটা দিতে চাই। যে কোনও ভাবে দলকে ম্য়াচ জেতাতে সাহায্য করতে চাই।''

নর্দাম্পটনশায়ারের কোচ জন সাডলার জানিয়েছেন, ''সিদ্ধার্থের অগাধ অভিজ্ঞতা রয়েছে। বল হাতে অনেক সাফল্য পেয়েছে ও। প্রচুর প্রথম শ্রেণির ম্য়াচ খেলার অভিজ্ঞতা রয়েছে সিদ্ধার্থের। আমি নিশ্চিত ও দলে যোগ দিলে ছেলেরাও উদ্বুদ্ধ হবে।'' তিনি আরও বলেন, ''সিদ্ধার্থ ওর ঘরোয়া ক্রিকেট মরশুম শেষ করেছে ভারতে। সেখানে কিছু দুর্দান্ত স্পেল করেছে ও। আশা করছি এখানেও সেই ফর্ম অব্যাহত রাখবে সিদ্ধার্থ।''

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেক তারকা ক্রিকেটারই কাউন্টিতে খেলেছেন। সাম্প্রতিক সময়ে টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য চেতেশ্বর পূজারা তো কাউন্টিতে সাসেক্সের অধিনায়কত্বও করেছেন। এছাড়াও মুরলি বিজয়, রাহানের মত প্লেয়াররাও কাউন্টিতে খেলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget