এক্সপ্লোর

Smriti Mandhana: হাতে ব্যাট, চোখে স্বপ্ন, কাশ্মীরের খুদে সমর্থকের জন্য বিশেষ বার্তায় মন জিতলেন স্মৃতি মান্ধানা

Kabir Khan: চিত্রনির্মাতা কবীর খানের পোস্টের জবাবেই স্মৃতি মান্ধানা একটি মিষ্টি বার্তা দেন।

নয়াদিল্লি: বিশ্বচ্যাম্পিয়ন, মতান্তরে বর্তমান বিশ্বের সেরা মহিলা ব্যাটার তিনি। কোটি কোটি তরুণদের কাছে তিনি আইকন। তিনি স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতীয় দলের সহ-অধিনায়ক কাশ্মীর তাঁর এক খুদে অনুরাগীর জন্য এক মিষ্টি বার্তা পাঠান, যা সকলেরই মন জিতে নিয়েছে।

চিত্রনির্মাতা কবীর খান (Kabir Khan) সম্প্রতি কাশ্মীর সফরে গিয়েছিলেন। সেখানেই তিনি নিজের তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেইসব ছবিগুলির মধ্যেই রয়েছে একটি ছোট্ট মেয়ের ব্যাট হাতে ছবি। তাঁর নাম আরু। সেই ছোট্ট বাচ্চাটির কথা বলে কবীর খান লেখেন, 'কাশ্মীরে ক্যামেরা নিয়ে হাঁটলে সবসময়ই অভূতপূর্ব কিছু মুহূর্ত ক্যামেরায় ফ্রেমবন্দি হয়। এই ছোট্ট বাচ্চাটি আরু আমায় স্মৃতি মান্ধানাকে জানাতে বলেছিল যে তিনিই ওর প্রিয় ক্রিকেটার। আশা করছি স্মৃতি এই পোস্টটি যেন দেখতে পান।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kabir Khan (@kabirkhankk)

সেই পোস্টটি সৌভাগ্যক্রমে স্মৃতি মান্ধানা অবধি পৌঁছয় এবং স্মৃতি তাতে এক মিষ্টি বার্তা লিখে রিপ্লাইও করেন। তিনি লেখেন, 'দয়া করে খুদে চ্যাম্পিয়ন আরুকে আমার তরফে একবার জড়িয়ে ধরবেন এবং বলবেন আমিও কিন্তু ওর হয়ে গলা ফাটাচ্ছি।'

 

কবীর খানের পোস্টে স্মৃতি মান্ধানার রিপ্লাই
কবীর খানের পোস্টে স্মৃতি মান্ধানার রিপ্লাই

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বজয়, বিয়ে ভঙ্গ, চরম সাফল্য এবং চূড়ান্ত হতাশা, বিগত মাসখানেকের মধ্যে মান্ধানা সবটাই চাক্ষুষ করেছেন। এরপরে অবশেষে তিনি আবার ক্রিকেটে ফিরলেন। আজ ভারত বনাম শ্রীলঙ্কার পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে মাঠে নামছেন মান্ধানা। সেখানেই ভারতীয় তারকা ক্রিকেটারের সামনে ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে।

রবিবাসরীয় এই ম্যাচে স্মৃতি মান্ধানা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করতে পারেন। মান্ধানা এখনও পর্যন্ত ১৫৩টি আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলে ১২৩.৯৭ স্ট্রাইক রেট এবং ২৯.৯৩-র গড়ে ৩৯৮২ রান করেছেন। একটি শতরানের পাশাপাশি এই ফর্ম্যাটে জাতীয় দলের জার্সি গায়ে ভারতীয় ওপেনার ৩১টি অর্ধশতরানও হাঁকিয়েছেন। রবিবাসরীয় ম্যাচে বিশাখাপত্তনমে স্মৃতির ব্যাট থেকে আর মাত্র ১৮ রান বেরোলেই তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এই ফর্ম্যাটে চার হাজার রানের বিশেষ মাইলফলক স্পর্শ করে ফেলবেন। এবার দেখার স্মৃতি আজই সেই কৃতিত্ব গড়তে পারেন কি না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget