এক্সপ্লোর

Sourav Ganguly Exclusive: সৌরভের মানবিক উদ্যোগ, অভাবী শিশুদের পড়াশোনায় সাহায্য, বয়স্কদেরও পাশে দাঁড়ালেন

Indian Cricket Team: ক্রিকেট মাঠের কিংবদন্তি। তবে অবসরোত্তর জীবনে মাঠের বাইরেও ছাপ তৈরি করতে চান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফের মানবকল্যাণে পদক্ষেপ করলেন।

কলকাতা: ক্রিকেট মাঠের কিংবদন্তি। তবে অবসরোত্তর জীবনে মাঠের বাইরেও ছাপ তৈরি করতে চান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফের মানবকল্যাণে পদক্ষেপ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার অন্তর্গত খাটরাঙ্গা গ্রাম। অভাবের সঙ্গে নিত্য লড়াই করেই সফল মানুষ হওয়ার স্বপ্ন দেখে গ্রামের খুদেরা। তাদের পড়াশোনায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে উদ্যোগী হলেন সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের তরফ থেকে গ্রামের খুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সরঞ্জাম। 

পেন, পেনসিল, পেনসিল বক্স, এগজামিনেশন বোর্ড, রং পেনসিল, ইরেজারের মতো শিক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হল দরিদ্র শিশুদের হাতে। যা হাতে পেয়ে উচ্ছ্বাসে ভাসল পড়ুয়ার দল।

আরও পড়ুন: হারের ডাবল হ্যাটট্রিক! তবু দশ ম্যাচ জিতে প্রথম ছয়ে থাকার স্বপ্ন দেখছেন ইস্টবেঙ্গল কোচ

তবে শুধু বাচ্চাদেরই সাহায্য নয়, গ্রামের বৃদ্ধ বৃদ্ধাদেরও পাশে দাঁড়ালেন সৌরভ। সামনেই শীত। ঠান্ডার সঙ্গে লড়াই করার জন্য গরম পোশাক কেনারও সামর্থ্য নেই গ্রামের দরিদ্র পরিবারের অনেকের। তাঁদের জন্যও উদ্যোগী হলেন সৌরভ। বয়স্কদের জন্য বিতরণ করা হল কম্বল। সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের তরফে শান্তনু ভট্টাচার্য গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ওই গ্রামে।

দুর্গা পুজোর সময়ও বড় পদক্ষেপ নিয়েছিলেন সৌরভ। একটি হোমের প্রায় দু'শো জন অনাথ শিশুর মুখে হাসি ফুটিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি। দুর্গা পুজোর পঞ্চমীর দিন আপনজন নামক একটি হোমে গিয়েছিলেন সৌরভ স্বয়ং। সেখানকার আবাসিক অনাথ শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন তিনি। তাদের জন্য খাতা, বই, পেন, পেনসিল, চকোলেট ইত্যাদি নিয়ে গিয়েছিলেন সৌরভ। পাশাপাশি দুশো অনাথ শিশুর পড়াশোনার দ্বায়িত্ব নিয়েছিলেন সৌরভ। পিছিয়ে পড়া শিশুদের অন্যান্য দায়িত্ব, খরচের ভারও নিজের কাঁধে তুলে নেন সৌরভ। আপনজন হোমের শিশুদের মধ্যে কেউ কেউ শারীরিক ভাবে প্রতিবন্ধীও। তাদের দায়িত্বও নিয়েছেন সৌরভ। ফের একবার সামনে এল তাঁর মানবিক মুখ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কল্যাণী থেকে সরল বাংলার ম্যাচ, পুরো মাঠ ঢাকার ব্যবস্থা, দলে ৩ বদল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget