এক্সপ্লোর

Wanindu Hasaranga Retirement: সকলকে চমকে দিয়ে আচমকাই অবসর ঘোষণা করলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা

Wanindu Hasaranga: ওয়ানিন্দু হাসারাঙ্গা ২০২০ সালের ডিসেম্বর মাসে শ্রীলঙ্কার হয়ে টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। তিনি নিজের কেরিয়ারে চারটি টেস্ট খেলেছেন।

নয়াদিল্লি: তাঁর স্পিনের ভেল্কিতে বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা কুপোকাত হয়ে যান। তাঁকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসাবে গণ্য করেন অনেকেই। তবে সকলকে চমকে দিয়ে আচমকাই অবসর ঘোষণা করলেন শ্রীলঙ্কার তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একটি চিঠির মাধ্যমে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তি অনুসারে তিনি সীমিত ওভারের ক্রিকেটে মনোনিয়োগ করতে আগ্রহী। সেই কারণেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন।

আচমকাই অবসর হাসারাঙ্গার

হাসারাঙ্গা ২০২০ সালের ডিসেম্বর মাসে শ্রীলঙ্কার (Sri Lanka Cricket Team) হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। তিনি কেরিয়ারে চারটি টেস্ট খেলেছেন। ৪৮টি ওয়ান ডে এবং ৫৮টি আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেললেও, মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। এই চার টেস্টের সাত ইনিংসে ব্যাট হাতে একটি অর্ধশতরানসহ ১৯৬ রান করার পাশাপাশি চারটি উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। তবে ২০২১ সালের এপ্রিল মাসের পর থেকে আর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলেননি হাসারাঙ্গা। এবার সকলকে চমকে দিয়ে সম্পূর্ণভাবেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। 

শ্রীলঙ্কান ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা জানান তাঁরা হাসারাঙ্গার এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। এই বিষয়ে তিনি বলেন, 'আমরা ওর সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং আশা করছি যে আসন্ন দিনে ও আমাদের সাদা বলের দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।' হাসারাঙ্গা বারংবারই সীমিত ওভারের ক্রিকেট খেলার প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন। অতীতে তিনি স্বীকারও করে নিয়েছেন যে তাঁর লাল বলের ক্রিকেট খেলায় তেমন আগ্রহী নন। এবার সরকারিভাবে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন।

ফিনের অবসর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন (Steven Finn)। সম্প্রতি যিনি হাঁটুর চোটে কাবু হয়ে পড়েছিলেন। ৩৪ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানাতে কার্যত বাধ্য হলেন ফিন। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ১২৬ ম্যাচে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন ফিন। তাতে ২৫৪টি উইকেট নিয়েছেন। ২৯.০৫ গড়ে।

এক বিবৃতি দিয়ে ফিন বলেছেন, 'আজ আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গত এক বছর আমি শরীরের সঙ্গে যুদ্ধ করছি। অবশেষে স্বীকার করে নিতে হচ্ছে যে, আমি হেরে গিয়েছি।' ২০০৫ সালে মিডলসেক্সের হয়ে ক্রিকেট শুরু করেন ফিন। কেরিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও নিজের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ডানহাতি এই পেসার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজের আগে আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দিল ভারতীয় দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suryakumar Yadav: নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget