এক্সপ্লোর

Rishabh Pant: ক্ষেপে বোম লিটল মাস্টার! পন্থকে ভারতীয় ড্রেসিংরুমেই যেতে নিষেধ করলেন গাওস্কর

IND vs AUS: ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাতে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে রয়েছেন সুনীল গাওস্কর। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন।

মেলবোর্ন: ঋষভ পন্থের আউট দেখে ক্ষেপে বোম সুনীল গাওস্কর। ক্রিজে সেট হয়ে যাওয়ার পরও যেভাবে ক্যাজুয়াল শট খেলে ক্যাচ তুলে দিলেন তা দেখে নিজেকে সামলে রাখতে পারেননি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। অযথা ঝুঁকিপূর্ণ শট খেলে পন্থ আউট হওয়ার পরই গাওস্করকে বলতে শোনা গেল, ''স্টুপিড...স্টুপিড''। পন্থের আউট ভারতীয় দলকে আরও ক্ষতিকর জায়গায় নিয়ে যাবে বলেও জানিয়েছেন সানি।

ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাতে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে রয়েছেন সুনীল গাওস্কর। চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন। বিরাটের সঙ্গে কনসটাসের ঝামেলা থেকে শুরু করে সিরাজ-লাবুশেন ডুয়েল সব বিষয়েই মুখ খুলতে দেখা গিয়েছে লিটল মাস্টারকে। এর আগে পন্থের প্রশংসায় বারবার পঞ্চমুখ হয়েছেন গাওস্কর। কিন্তু শনিবার স্কুপ মারতে গিয়ে যেভাবে গুরুত্বপূর্ণ সময়ে আউট হলেন পন্থ তা দেখে ক্ষেপে গিয়েছেন গাওস্কর। তিনি বলছেন, ''লেগে ফিল্ডার রাখা ছিল। থার্ডম্য়ানেও ফিল্ডার ছিল। আগের বলেই ও মিসহিট করল। এই পরিস্থিতিতে এমন শট খেলা অত্যন্ত বোকামির পরিচয়। শট চালালেই হয় না, পরিস্থিতিও বুঝতে হয় ঠাণ্ডা মাথায়। এটাকে কখনোই স্বভাসিদ্ধ খেলা বলা যায় না। আমি দুঃখিত, এটা কখনও সহজাত খেলা হতে পারে না। এটা বোকামি। ওর ভারতীয় ড্রেসিংরুমে যাওয়াই উচিৎ নয়। ও অন্য ড্রেসিংরুমে চলে যাক।''

">

আগের ডেলিভারিতেই অদ্ভুত স্কুপ খেলতে গিয়ে মাটিতে পড়ে যান। ব্যাটে বলই লাগাতে পারেননি। কিন্তু আক্রমণাত্মক মেজাজের জন্য় পরিচিতি পন্থ ফের একই শট খেলতে যান বোল্যান্ডকে। কিন্তু এবার ব্যাটে-বলে সংযোগ হলেও টাইমিং হয়নি। বল থার্ডম্য়ানে নাথান লিঁয়র কাছে চলে যায় টপ এজে লেগে। 

 

এদিন সকাল থেকে বেশ ভালভাবেই এগোচ্ছিলেন পন্থ ও জাডেজা। হাতে পাঁচ উইকেট রয়েছে। সামনে নতুন বলে স্টার্ক, কামিন্স, বোল্যান্ডরা। নিশ্চিতভাবেই এই পরিস্থিতিতে ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়। কিন্তু পন্থ হঠাৎ করেই একটা ভুল শট বেছে নিলেন। এই শটে এর আগেও তিনি বাউন্ডারি বা ছক্কা হাঁকিয়েছেন। কিন্তু পরিস্থিতি সবসময় একরকম থাকে না। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget