এক্সপ্লোর

MS Dhoni Retirement: কেন অবসর ঘোষণার জন্য ১৫ অগাস্টকেই বেছে নিয়েছিলেন ধোনি? রায়না ফাঁস করলেন আসল রহস্য

Dhoni and Raina Retirement: দুজনেই একই দিনে তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছিলেন । পাঁচ বছর আগে রায়না নিজেই বলেছিলেন যে, কেন তিনি এবং ধোনি ১৫ই অগাস্ট অবসর ঘোষণা করেছিলেন ।

মুম্বই: ভারতের সফলতম অধিনায়কদের মধ্যে একজন । একমাত্র অধিনায়ক হিসাবে জিতেছেন জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি । মহেন্দ্র সিংহ ধোনি ক্রিকেট বিশ্বে কিংবদন্তি হিসাবে স্বীকৃত । ভারতীয় ক্রিকেটে তাঁর নাম ও অবদান অমর হয়ে গেছে । ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া একটি বা দুটি নয়, বরং ৩টি আইসিসি ট্রফি জিতেছিল । তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শুরু ২০০৪ সালে, এবং পরের ১৬ বছরে তিনি ক্রিকেট বিশ্ব শাসন করেছেন ।

২০২০ সালের ১৫ অগাস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন । কেন এম এস ধোনি অবসর ঘোষণার জন্য স্বাধীনতা দিবসই বেছে নিয়েছিলেন?

১৫ই অগাস্টেই কেন অবসর নিলেন?

১৫ই অগাস্ট তারিখটি শুধু এম এস ধোনির জন্য নয়, তাঁর ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়নার জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে রয়েছে । দুজনেই একই দিনে তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছিলেন । পাঁচ বছর আগে রায়না নিজেই বলেছিলেন যে, কেন তিনি এবং ধোনি ১৫ই অগাস্ট অবসর ঘোষণা করেছিলেন ।

২০২০ সালের ১৫ই অগাস্ট অবসর নেওয়ার পরে সুরেশ রায়না একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "আমরা দুজনেই আগেই মনস্থির করে ফেলেছিলাম যে ১৫ই অগাস্ট (শনিবার)-এ আমরা অবসরের ঘোষণা করব । ধোনির জার্সির নম্বর '৭', এবং আমার জার্সির নম্বর '৩' । দুটোকে যোগ করলে ৭৩ হয়, এবং ২০২০ সালের ১৫ই অগাস্ট ভারতের স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ হয়েছিল । তাই অবসরের জন্য সম্ভবত এর থেকে ভাল দিন আর হতে পারত না ।"

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M S Dhoni (@mahi7781)

২০০৪ সালের ২৩ ডিসেম্বর তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ধোনি । যেখানে রায়নার কেরিয়ার শুরু হয়েছিল ৩০শে জুলাই ২০০৫ সালে । রায়না জানান যে, তাঁদের দুজনের কেরিয়ারের শুরু প্রায় একই সময়ে হয়েছিল, তাঁরা চেন্নাই সুপার কিংসেও অনেক বছর একসঙ্গে ছিলেন এবং অবসরের সিদ্ধান্তও তাঁরা একসঙ্গে নিয়েছিলেন ।                                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget