এক্সপ্লোর

IND vs SL: কথা রাখলেন, বিরাট-কৃতিত্বেও ভাগ বসালেন, জয় দিয়ে শ্রীলঙ্কা সফর শুরুর পর কী বললেন অধিনায়ক সূর্য?

Suryakumar Yadav: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

দাম্বুলা: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), গৌতম গম্ভীর-জমানার শুরুটা বেশ ভালভাবেই হল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SL) ৪৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ২১৩ রান বোর্ডে তোলার পর বল হাতে টিম ইন্ডিয়া শুরুটা খুব ভাল না করলেও, ইনিংসের দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে আসেন ভারতীয় বোলাররা। দলকে এনে দেন কাঙ্খিত জয়। তবে ম্যাচ হারলেও, শ্রীলঙ্কার আগ্রাসী ক্রিকেটের প্রশংসাই করলেন সূর্যকুমার।

২১৪ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কান দলের শুরুটা ভাল হওয়ার প্রয়োজন ছিল। পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের দৌলতেই ঠিক সেটাই করে দ্বীপরাষ্ট্র। ওপেনিংয়ে ৮৪ রান যোগ করেন কুশল ও পাথুম। তবে মিডল এবং লোয়ার অর্ডার সম্পূর্ণ ব্যর্থ। প্রথম চারজন বাদে কোনও লঙ্কান ব্যাটার দুই অঙ্কের রান অবধি করতে পারেননি। অধিনায়ক চরিথ আসালঙ্কাসহ মোট তিনজন লঙ্কান ব্যাটার খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। তাও কিন্তু ভারতীয় অধিনায়ক প্রতিপক্ষের প্রশংসাই করলেন। উল্টে নিজেদের কিছুটা ভাগ্যবানই মনে করছেন তিনি। 

ম্যাচ শেষে সূর্য বলেন, 'ওরা প্রথম বল থেকেই দারুণ ইতিবাচক ক্রিকেট খেলছি। প্রয়োজনীয় রান রেটের সঙ্গে তাল মিলিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিল। এর জন্য ওদের বাহবা প্রাপ্য। রাতের দিকে উইকেট কেমন আচরণ করতে পারে সেটা আমরা জানি। আমদের সৌভাগ্য যে মাঠে শিশির পড়েনি। আমরা বিশ্বকাপে যেভাবে খেলেছিলাম, তার থেকে আত্মবিশ্বাস পেয়েছিলাম। জানতাম যে খেলার এখনও অনেকটা বাকি। আমাদের সব সিদ্ধান্ত সবসময়ই দলের স্বার্থে হবে।'

সিরিজ় শুরুর আগেরদিন সাংবাদিক সম্মেলনে সূর্যকুমারকে প্রশ্ন করা হয়েছিল অধিনায়কত্ব কি তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে। সেদিন কিন্তু সেই তত্ত্ব ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন নবনির্বাচিত ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক। ম্যাচে কিন্তু নিজের কথা অক্ষরে অক্ষরে রাখলেন তিনি। এদিন অধিনায়ক সূর্য ২৬ বলে ৫৮ রানের দুরন্ত আগ্রাসী ইনিংস খেলেন। এই ইনিংসের জন্যই তাঁকে ম্যাচ সেরাও নির্বাচিত করা হয়। এই নিয়ে বিরাট কোহলির মতোই ১৬তম বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ সেরা হলেন সূর্য। এবার অপেক্ষা পরের ম্যাচের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অভিষেক অলিম্পিক্স ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স, পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিলেন প্রীতি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget