এক্সপ্লোর

Suryakumar Yadav: মুস্তাক আলিতে ভাল পারফরম্যান্স করলেও জাতীয় দলের জন্য সূর্যকুমারকে আর ভাবা হচ্ছে না, জানাল বোর্ড

Indian Cricket Team: ভারতীয় দলকে টি-২০ অধিনায়ক হিসাবে বিশ্বকাপ জেতানোর পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন সূর্যকুমার যাদব।

নয়াদিল্লি: বছরের শুরুতে তাঁর নেতৃত্বেই ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ জেতে। তবে তারপরেই অফ ফর্মের সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জাতীয় দল থেকে বাদ পড়েন। তবে সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সূর্যর দুরন্ত পারফরম্যান্সের পর তাঁর জাতীয় দলে কামব্যাক নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু তিনি আর ভারতীয় দলের পরিকল্পনায় নেই বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হল।  

মুম্বইয়ের হয়ে ভারতের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে শুরুটাই অনবদ্যভাবে করেছেন সূর্যকুমার।  ১৪ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ২১ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। মাত্র ১৫ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি। এরপরে গুজরাতের বিরুদ্ধেও সেই ফর্ম অব্যাহত রেখে ২৯ বলে ৮২ রানের ইনিংস আসে সূর্যকুমারের ব্যাট থেকে। তৃতীয় ম্যাচে বড় রান না করলেও, ১২ বলে ২৫ রানের ছোট্ট ইনিংসেও দ্রুত গতিতে রান তোলেন তিনি। তিনটি ম্যাচেই তাঁর দল মুম্বই ম্যাচও জেতে।  

আরও পড়ুন:- সাক্ষাৎকারের পরেই বদলেছে ভাগ্য! মুস্তাক আলিতে রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' দাবি সূর্যকুমার যাদবের 

সূর্যর এই দুরন্ত ফর্মের সুবাগেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। তবে এক বিসিসিআই সূত্র দাবি করেন সূর্যকুমারের জন্য ভারতীয় দলের দরজা প্রায় বন্ধ। যেখানে যশস্বী জয়সওয়ালই জায়গা পাচ্ছেন না, সেখানে সূর্যর সুযোগ পাওয়াটা কার্যত অসম্ভব। ওই সূত্র ANI-কে এক সাক্ষাৎকারে জানান, 'সূর্য আর বর্তমানে অন্তত আমাদের নির্বাচনী চিন্তাভাবনায় নেই। আমরা তো সীমিত ওভারের ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের জন্যই জায়গা করতে পারছি না।'

সূর্য প্রচুর খাটা খাটনি করছেন বলে স্বীকার করে নিলেও, জাতীয় দলে বর্তমানে তাঁর জায়গাই হচ্ছে না বলে ওই সূত্রের দাবি। তিনি যোগ করেন, 'হ্যাঁ, ও খুব খাটছে এবং লিস্ট এ ক্রিকেটে ভাল পারফর্মও করছে। তবে প্রশ্ন হচ্ছে এই ভারতীয় দলে ওকে আমরা কোথায় জায়গা দেব। বর্তমানে সত্য়ি বলতে ওর জন্য কোনও জায়গা ফাঁকাই নেইছ। সাদা বলের ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারদেরও আমরা জায়গা দিতে পারছি না, সেখানে বর্তমানে দলের ভারসাম্য ঠিক রেখে সূর্যকুমারকে আমরা কোথায় খেলাব? বর্তমান পরিস্থিতিতে যা অবস্থা, তাতে ওকে আমরা আপাতত দলে সুযোগ দেওয়ার বিষয়ে ভাবছি না।'

তাই আপাতত সৈয়দ মুস্তাক আলিতে ২৮৫.৭১-র স্ট্রাইক রেট নিয়ে খেলা সূর্যর যে জাতীয় দলে ফেরার কোনও সম্ভাবনা নেই, তা মোটামুটি স্পষ্ট।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs NZ: শতরান মিস করলেন গিল, তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, লিড ১১৮ রানের
শতরান মিস করলেন গিল, তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, লিড ১১৮ রানের
Australian Cricket Team: স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget