এক্সপ্লোর

Suryakumar Yadav On RG Kar: ''পুত্রসন্তানকে শিক্ষিত করুন'', আর জি কর ইস্যুতে এবার সোশ্য়াল মিডিয়ায় বার্তা সূর্যকুমারের

Suryakumar Yadav Post: সামিল হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ক্ষেত্রের মানুষ। বিশ্বজুড়ে নারীরা মৌন মিছিল, প্রতিবাদ সভা, রাত দখলের মত একাধিক কর্মসূচি নিয়েছে।

মুম্বই: আর জি কর কাণ্ডে এবার মুখ খুললেন সূর্যকুমার যাদব। কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ ও বিশ্ব। প্রথমে চিকিৎসকরা প্রতিবাদে মুখর হলেও পরে তাতে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ক্ষেত্রের মানুষ। বিশ্বজুড়ে নারীরা মৌন মিছিল, প্রতিবাদ সভা, রাত দখলের মত একাধিক কর্মসূচি নিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের তারকারাও এই ইস্যুতে সরব হয়েছেন। সেই তালিকায় আছেন হরভজন সিংহ, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা। এবার সেই তালিকায় নাম লেখালেন সূর্যকুমার যাদবও। 

নিজের সোশ্য়াল মিডিয়া ইনস্টাগ্রামে স্টোরিতে সূর্যকুমার লিখেছেন, ''নিজের পুত্র সন্তানকে শিক্ষিত করুন''। তার ওপর লেখা ছিল 'প্রোটেক্ট ইউর ডটার', যদিও সেই লেখাটা কেটে দেওয়া ছিল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রত্যেক পুরুষ, প্রত্যেক স্বামী, প্রত্যেক বাবা, প্রত্যেক ভাই ও প্রত্য়েক বন্ধুদের বার্তা দিতে চেয়েছেন সূর্যকুমার।


Suryakumar Yadav On RG Kar: ''পুত্রসন্তানকে শিক্ষিত করুন'', আর জি কর ইস্যুতে এবার সোশ্য়াল মিডিয়ায় বার্তা সূর্যকুমারের

এর আগে গতকাল প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংহও আওয়াজ তুলেছেন আর জি কর ইস্যুতে। ঘটনাটিকে সমাজের নারী সুরক্ষা ও সম্মানের অবমাননা বলে জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে দ্রুত এই ঘটনার নিষ্পত্তির আর্জি জানিয়েছেন হরভজন। তিনি লেখেন, 'কলকাতায় ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা, যা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে, সেই ঘটনার বিচারে বিলম্ব হওয়ার আমি গভীরভাবে শোকাহত এবং আহত।  আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদির এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর্জি জানাচ্ছি তাঁরা যাতে গোটা বিষয়টার দ্রুত তদন্ত করেন। মহিলাদের সুরক্ষা ও সম্মানের বিষয়ে কোনওরকম আপোস করা সম্ভব নয়।'

এবার আর জি কর কাণ্ড নিয়ে সরব হলেন মহম্মদ সিরাজ়। জাতীয় দলের তারকা পেসার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ক্লিপিং সম্বলিত একটি কোলাজ় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'এবার আপনাদের অজুহাত কী? নাকি এবারও ওই মহিলার দোষ ছিল? কারণ মেন উইল বি মেন, তাই না?'

এর আগে আর জি কর ইস্যু নিয়ে মুখ খুলেছিলেন যশপ্রীত বুমরাও। ভারতীয় দলের তারকা পেসার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনায় মর্মাহত। ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় জোরাল বার্তা দিলেন বুম বুম বুমরা।

সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন আমদাবাদের ডানহাতি পেসার। ইনস্টাগ্রাম স্টোরিতে বুমরা লিখলেন, 'মহিলাদের পথ বদলাতে বলবেন না। দেশটাকেই বদলে ফেলুন। প্রত্যেক মহিলারই আরও ভাল কিছু প্রাপ্য।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget