এক্সপ্লোর

Suryakumar Yadav: খারাপ ফর্মে জেরবার, তবে নিজের খেলার ধরন বদলাতে নারাজ ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব

Indian Cricket Team: ২০২৫ সালে ২১ ম্যাচের ১৯টি ইনিংসে সূর্য ১৩.৬২ গড়ে ২১৮ রান করেছিলেন সূর্যকুমার যাদব।

নাগপুর: টি-২০ বিশ্বকাপের আগে শেষ সিরিজ়। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ। সেই কারণেই ভারত বনাম নিউজ়িল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs NZ T20I) সকলের নজর থাকবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দিকে। তবে খারাপ ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক কিন্তু সিরিজ় শুরুর আগেই জানিয়ে দিলেন তিনি নিজের পরিচয়, খেলার ধরন বদলাতে নারাজ।

২০২৫ সালটা সূর্যর জন্য একেবারে দুঃস্বপ্নের মতোই কেটেছে। গোটা বছরে জাতীয় দলের জার্সি গায়ে একটিও অর্ধশতরান হাঁকাতে পারেননি সূর্য। ২১ ম্যাচের ১৯টি ইনিংসে সূর্য ১৩.৬২ গড়ে ২১৮ রান করেছিলেন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৪৭। অতীতে এক নম্বর ব়্যাঙ্কিংয়ে থাকা তো বটেই, যে কোনও ব্যাটারের জন্যই যে এই রেকর্ড একেবারেই আদর্শ নয়, তা বলার জো রাখে না। তবে সূর্য জানান তিনি নেটে বেশ ভালই ব্যাট করছেন এবং নিজের খেলার ধরনে তিনি কোনওরকম পরিবর্তন করতে চান না।

কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, 'আমি নেটে বেশ ভালই ব্যাট করছি, আর যদি রানের নিরিখে বলি, তাহলে সেটাও নিশ্চয়ই আসবে। তবে একইসঙ্গে জানাতে চাই যে আমি তো সবটা ভিন্নভাবে করতে পারব না। আমি নিজের পরিচয়, খেলার ধরন বদলাতে চাই না। বিগত তিন, চার বছর ধরে যেভাবে খেলে আমি সাফল্যে পেয়েছি, সেভাবেই খেলতে চাই। তাতে যদি সাফল্য পাই খুবই ভাল কথা, আর যদি সাফল্য না আসে, তাহলে আবার ফিরে গিয়ে কঠোর পরিশ্রম করব, অনুশীলন করব এবং তারপরে ফিরে আসব।'

প্রসঙ্গত উল্লেখ্য এই সিরিজ়ের আগে ২০২৪ সালে টেস্ট এবং এই বছর ওয়ান ডে, কিউয়িরা দুই ফর্ম্যাটেই ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে। এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। অতীতে দুই সিরিজ়ে সাফল্য তাঁদের আত্মবিশ্বাস জোগাবে এবং আসন্ন সিরিজ়ে খানিকটা এগিয়েই রাখবে বলে মনে করছেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার।

স্যান্টনারের দাবি কিউয়িরা ভারতের বিরুদ্ধে, ভারতে খেলা দুইটোই উপভোগ করেন। আর তাঁর দাবি সাম্প্রতিক সিরিজ়ের সাফল্যে কিউয়িদের খানিকটা এগিয়েও রাখবে। '(ওয়ান ডে সিরিজ়ে জয়) আমাদের খানিকটা এগিয়ে রাখবে। আমরা ভারতে খেলতে এবং ভারতের বিরুদ্ধে খেলতে খুবই ভালবাসি। ভিন্ন ভিন্ন ফর্ম্যাটে আমরা ভারতের বিরুদ্ধে সম্প্রতি সাফল্যও পেয়েছি।' টি-২০ সিরিজ় শুরুর আগে সাংবাদিক সম্মেলনে দাবি স্যান্টনারের।

সব মিলিয়ে এক হাড্ডাহাড্ডি সিরিজ়ের কিন্তু পটভূমি তৈরি, এবার অপেক্ষা কেবল দুই দলের ২২ গজে নামার।  

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget