এক্সপ্লোর

T20 World Cup: বাদ পড়বেন তারকা ক্রিকেটার? আয়ারল্যান্ড ম্য়াচে গাওস্করের সম্ভাব্য একাদশে কে আছেন, কে নেই?

India vs Ireland: বোলিং বিভাগে অর্শদীপের মত তরুণ পেসারও রয়েছেন তালিকায়। কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর বেছে নিলেন আয়ারল্যান্ড ম্য়াচে নিজের পছন্দের ভারতীয় একাদশে। 

নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) আগামীকাল নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। কেমন হবে সম্ভাব্য একাদশ? বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে দলের প্রত্যেক প্লেয়ারই মোটমুটি সুযোগের সদ্বব্যবহার করেছেন। সেই তালিকায় রোহিত, হার্দিক থেকে শুরু করে পন্থও রয়েছেন। বোলিং বিভাগে অর্শদীপের মত তরুণ পেসারও রয়েছেন তালিকায়। কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর বেছে নিলেন আয়ারল্যান্ড ম্য়াচে নিজের পছন্দের ভারতীয় একাদশে। 

বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে ভারতের ১৫ সদস্যের মধ্যে ১২ জন খেলতে নেমেছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে বাদ ছিলেন বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল। প্রস্তুতি ম্য়াচে সঞ্জু স্যামসনকে খেলানো হয়েছিল। কিন্তু গাওস্কর যে একাদশ বানিয়েছেন, তাতে স্যামসনকে রাখেননি তিনি। কিন্তু জয়সওয়ালকে দলে ঢুকিয়েছেন। বিরাট ও রোহিতকে ওপেনার হিসেবেই দেখছেন সানি। তিনে নামাচ্ছেন জয়সওযালকে। চারে সূর্যকুমার যাদব। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অলরাউন্ডার হিসেবে প্রাক্তন ভারতীয় ওপেনার হার্দিক ও দুবে দুজনকেই রেখেছেন। দুজনেই প্রস্তুতি ম্য়াচে খেলেছিলেন। হার্দিক ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছিলেন। বল হাতে শিবম দুবে ২ উইকেট নিয়েছিলেন।

স্পিনার অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজাকেই অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রাখছেন গাওস্কর। অন্যদিকে যুজবেন্দ্র চাহাল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল দলে থাকলেও প্রস্তুতি ম্য়াচে খেলেননি। এক্ষেত্রেও আগামীকালের ম্য়াচের জন্যও গাওস্কর কুলদীপকেই একাদশে রাখছেন। তবে গাওস্করের একাদশে চমক বলতে অর্শদীপের না থাকা। বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু তাঁকে রাখেননি লিটল মাস্টার। সিরাজ ও বুমরাকেই পছন্দের একাদশে রেখেছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

সুনীল গাওস্করের পছন্দে ভারতীয় একাদশ

রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ১৭ বছরে প্রথমবারের পর থেকে আর জিততে পারেনি দল। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে উদ্বোধনী মরশুমেই ২০০৭ সালে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। এছাড়াও শেষবার আইসিসি ট্রফিও জিতেছিল ভারত ২০১৩ সালে। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এবার রোহিত শর্মার নেতৃত্বে কি আইসিসি ট্রফি জয়ের ১১ বছরের অপেক্ষার অবসান হবে? উত্তর সময়ই দেবে।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget