এক্সপ্লোর

T20 World Cup: রোহিত নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের সঙ্গে এই তরুণকে ওপেনে দেখতে চাইছেন জাফর

T20 World Cup 2024: রোহিত ও ঈশান জুটি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনে নেমেছিলেন। তবে আশানুরুপ পারফর্ম করতে পারেননি। একটি শতরান যদিও এসেছিল রোহিতের ব্য়াটে।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) প্রস্তুতি শুরু করে দিয়েছে। নিউ ইয়র্কে পৌঁছে অনুশীলনেও নেমে পড়েছে দল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এবার টুর্নামেন্টে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আইপিএল চলাকালিনই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে আসন্ন মেগা টুর্নামেন্টে জাতীয় দলের জার্সিতে ওপেনে নামবেন রোহিত-বিরাট। গত আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন কোহলি। ৭৪১ রান ঝুলিতে পুরেছেন তিনি। এমনকী আরসিবির জার্সিতে ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেনেই নেমেছিলেন। অন্যদিকে রোহিত ও ঈশান জুটি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনে নেমেছিলেন। তবে আশানুরুপ পারফর্ম করতে পারেননি। একটি শতরান যদিও এসেছিল রোহিতের ব্য়াটে। কিন্তু লিগের শেষের দিকের ম্য়াচগুলোতে রান পাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই বিরাটের সঙ্গে রোহিত নয়। যশস্বী জয়শওয়ালকে ওপেনার হিসেবে দেখতে চান ওয়াসিম জাফর।

প্রাক্তন ভারতীয় ওপেনার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমার মনে হয় বিরাট ও জয়সওয়ালের ওপেনে নামা উচিত। রোহিত ও সূর্যকুমার যাদব তিন ও চার নম্বরে নামুক। রোহিত স্পিনটা ভাল খেলতে পারে। তাই আমার মনে হয় চার নম্বর পজিশনে খেলাটা কোনও চিন্তার কারণ নয় ভারতীয় দলের কাছে।'' উল্লেখ্য, আগামী ১ জুন থেকে শুরু টুর্নামেন্ট। আর বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল অভিযান শুরু করবে আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। যদিও হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্য়াচ হবে আগামী ৯ জুন। এরপর গ্রুপের বাকি দুটো ম্য়াচ খেলবে ভারত যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে। ম্য়াচ দুটো হবে যথাক্রমে ১২ ও ১৫ জুন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Wasim Jaffer (@wasimjaffer14)

২০১৩ সালের পর থেকে আইসিসি ট্রফি জেতেনি ভারত। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষবার জিতেছিল টিম ইন্ডিয়া মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। এরপর থেকে আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বিরাটের দলের। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপে সেমিতে কিউয়িদের বিরুদ্ধে হারতে হয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরশুমেই খেতাব ঘরে তুলেছিল ভারত। এরপর থেকে এই ফর্ম্য়াটের বিশ্বকাপেও শিকে ছেড়েনি টিম ইন্ডিয়ার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget