এক্সপ্লোর

Rahul Dravid: এই দলটার কোচ হতে পেরে গর্বিত, এত মানুষের ভালবাসা, মুহূর্তগুলো ভীষণ মিস করব: দ্রাবিড়

Indian Cricket Team: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে বিরাট তাঁর হাতে তুলে দিয়েছিলেন ট্রফি। যা হাতে নিয়ে বাচ্চাদের মত চিৎকার করে উঠেছিলেন।

মুম্বই: ২০০৭ সাল। ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জেই বিশ্বকাপের (World Cup 2007) গ্রুপ পর্ব থেকে হেরে দেশে ফিরেছিল ভারত। সেই দলটার অধিনায়ক ছিলেন তিনি। এখনও টিভিতে ভারতের খেলা সম্প্রচারকারী বিভিন্ন চ্যানেলের প্যাকেজে সেই বছরের বাংলাদেশের বিরুদ্ধে হারের পর দ্রাবিড়, সচিন, কার্তিকদের হতাশাগ্রস্ত মুখগুলো দেখানো হয়। কাট টু ২০২৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। হার্দিক পাণ্ড্যর শেষ বলটা আনরিচ নোকিয়া হালকা তুলে মারলেন মিড অনের দিকে। বেশ ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে। এবারও দলটার সঙ্গে রয়েছেন তিনি। কিন্তু ভূমিকা অন্য। ক্রিকেটার হিসেবে পারেননি। অধিনায়ক হিসেবে পারেননি। তবে ভারতের হেডকোচ হিসেবে বিশ্বকাপ জিতলেন রাহুল দ্রাবিড়। ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কোচ হিসেবে, আর ২০২৪ সালে সিনিয়র দলের কোচ হিসেব। ড্রেসিংরুমের দিকে ক্যামেরা তাক করতেই দেখা গেল দ্রাবিড়ের আগ্রাসী ছবি। এমনটা তো বিরল। এই মানুষটা আবেগকে বরাবরই আড়ালে রাখতেই পছন্দ করেন। কিন্তু সেদিন পারেননি। এতগুলো বছরের যন্ত্রণা বয়ে নিয়ে চলছিলেন। একটা বহিঃস্ফুরণ তো হবেই। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে বিরাট তাঁর হাতে তুলে দিয়েছিলেন ট্রফি। যা হাতে নিয়ে বাচ্চাদের মত চিৎকার করে উঠেছিলেন। ক্রিকেটের প্রতি কতটা প্যাশন এর থেকেই বোঝায় যায়। অধিনায়ক, ক্রিকেটার হিসেবে না পারলেও দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন কোচ হিসেবে। পরে রোহিত ও বিরাটরা মিলে তাঁকে কোলে তুলে শূন্যে ছুড়ে সেলিব্রেশনও করেছিলেন বিশ্বজয়। আসলে দুই সিনিয়র ক্রিকেটারই বুঝতে পারছিলেন যে দ্রাবিড়ের কাছেও এই বিশ্বজয়ের মাহাত্ম্য কতটা। ওয়াংখেড়েতে বোর্ডের মঞ্চে যখন ক্রিকেটারদের হাতে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার তুলে দেওয়া হল, তখন তাঁকেও ডাকা হয়েছিল। কিন্তু তিনি দূর থেকেই এগিয়ে দেন রোহিতদের। সত্যি এতটাই মহানুভব তিনি। এই মঞ্চের আলোর ছটা আজ পুরোটাই চেয়েছিলেন ক্রিকেটাররাই পাক। তিনি নেপথ্য কারিগর হয়েই থেকে যেতে চেয়েছিলেন। যদিও সমর্থকদের উদ্দেশে পর বলেন, "এত মানুষের ভালবাসা। সত্যিই এই মুহূর্তগুলো মিস করব আমি। আজ যা দেখলাম আমরা, তা এক কথায় অসাধারণ। মানুষের ভালবাসা, সমর্থকদের এত ভালবাসা, এটাই তো ক্রিকেটকে দেশের সর্বসেরা খেলায় পরিণত করেছে।''

ভারতের কোচ হিসেবে স্মরণীয় মুহূর্ত রয়েছে অনেকগুলো। তার মধ্য়েই সেরাটা ছিল নিজের সরে যাওয়ার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। দ্রাবিড় বলছেন, ''ভারতের কোচ হওয়া। ভারতীয় দলের কোচ হিসেবে বিশ্বকাপ জেতা, সত্য়িই গর্বের ব্যাপার। এরকম পরিবেশ আর পাব না। সবাই অনেক অনেক ধন্যবাদ।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget