এক্সপ্লোর

Rohit Sharma: প্রকৃতির কােলে ট্রফি নিয়ে ঘুরছেন, স্বপ্ন সত্যি হয়েছে, তবুও যেন বিশ্বাসই হচ্ছে না রোহিতের

T20 World Cup 2024: কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনির পর তৃতীয় ভারতীয়, যাঁর নেতৃত্বে বিশ্বজয় করেছে ভারত। স্বপ্ন দেখতেন রােহিত যে অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ জেতাবেন।

বার্বাডোজ: বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের পরও বিপাকে পড়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। বার্বাডোজের টিম হোটেলেই এখনও পর্যন্ত ঠাঁয় হয়েছে রোহিত, বিরাট, হার্দিকদের। ঘূর্ণিঝড় ব্যারিলের দাপটে দেশে ফেরার বিমান ধরতে পারছে না ভারতীয় দল। তবে এগুলো নিয়ে ভাবছেন না একজন। তিনি রোহিত শর্মা (Rohit Sharma)। কিছুদিন আগেই অধিনায়ক হিসেবে দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন। কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনির পর তৃতীয় ভারতীয়, যাঁর নেতৃত্বে বিশ্বজয় করেছে ভারত। স্বপ্ন দেখতেন রােহিত যে অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ জেতাবেন। সেই স্বপ্ন সত্যি হয়েছে। কিন্তু এখনও যেন ঘোর কাটেনি। ট্রফি নিয়ে বার্বাডোজের প্রকৃতির কোলে ঘুরে বেড়াচ্ছেন সদ্য টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ভারতের তারকা ওপেনার। 

ভারতীয় ক্রিকেটের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রোহিতের বক্তব্যও তুলে ধরা হয়েছে। হিটম্য়ান বলছেন, ''এখনও পুরোপুরি ঘোর কাটেনি। বিশ্বজয়ের মুহূর্ত থেকে এখনও পর্যন্ত মনে হচ্ছে স্বপ্ন মনে হচ্ছে। কখনও মনে হচ্ছে, এরকমটা হয়নি এখনও। আবার মনে হচ্ছে যে এটা সত্যিই হয়েছে। প্রত্যেকে আবেগতাড়িত হয়ে পড়েছে। এই দিনটার জন্য প্রত্যেকে অপেক্ষা করছিল অনেকদিন ধরে। এই মুহূর্তটার জন্য দীর্ঘদিন ধরে সবাই একসঙ্গে লড়াই করেছি। এত পরিশ্রমের পর, এক কষ্টের পর যখন এই সময়টা আসে, তখন সত্যিই দারুণ অনুভূতি হয়। গত কয়েকটি রাত দারুণ মজা করেছি আমরা।'' 

রোহিতই একমাত্র ক্রিকেটার যিনি ক্রিকেটার হিসেবে ও অধিনায়ক হিসেবে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। ২০০৭ সালে টুর্নামেন্টের উদ্বোধনী মরশুমে যখন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল জয় ছিনিয়ে নেয়, সেবার দলের তরুণ সদস্য ছিলেন রোহিত। আর ঠিক ১৭ বছর পর ফের কুড়ির ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সেই দলের নেতৃত্বে ছিলেন রোহিতই। গত এক বছরে বারবার আঘাত পেয়েছেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। সেবার ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারত ও চ্যাম্পিয়নশিপ ট্রফির মাঝে ব্যবধান তৈরি করেন ট্রাভিস হেড। এরপর গত বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও টানা ১০ ম্য়াচ জিতে পৌঁছে গিয়েছিল রোহিতের টিম ইন্ডিয়া। কিন্তু সেখানেও সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের থেকে ম্য়াচ কেড়ে নেন হেড। তবে এবার নক আউটে অজিদের হারিয়ে দিয়েছিল ভারত। ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ষোলোকলা পূর্ণ করে রোহিত অ্য়ান্ড কোং।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget