এক্সপ্লোর

T20 World Cup 2026: ভারতীয় একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়ে রয়েছে সংশয়, তবে চিপকে জোরকদমে অনুশীলন সারলেন অক্ষর অক্ষর

Axar Patel: গত ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে একাধিক বাঁ-হাতি ব্যাটার থাকায় অক্ষর পটেলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে দলে খেলানো হয়েছিল।

চেন্নাই: ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিনি। দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে সেই অক্ষর পটেলকে (Axar Patel) ছাড়াই টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইটে নিজেদের প্রথম ম্য়াচে মাঠে নেমেছিল। প্রোটিয়াদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে ভারত। তারপরেই অক্ষরকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জোর জল্পনা, তর্ক, বিতর্ক শুরু হয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচে কি অক্ষর ফিরবেন? এই প্রশ্ন এখন অনেক সমর্থকের মাথাতেই ঘোরাফেরা করছে। 

জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে মঙ্গলবার চেন্নাইয়ের চিপকে নিজেদের প্রথম অনুশীলনে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানে কিন্তু অক্ষরকে জোর কদমে অনুশীলন করতে দেখা গেল। প্রায় ৩০ মিনিট নেটে বল করলেন ভারতের তারকা অলরাউন্ডার। প্রোটিয়াদের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনামাফিকই অক্ষরকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছিল। কুইন্টন ডি কক, রায়ান রিকেলটনদের মতো বাঁ-হাতি ব্যাটার থাকায় অফ স্পিনার ওয়াশিংটনকে খেলানো হয়। 

প্রোটিয়া দলের বিরুদ্ধে ম্যাচের পর ভারতীয় সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন ম্যাচ আপের কথা ভেবেই অক্ষরের বদলে ওয়াশিংটনকে দলে খেলানো হয়েছিল। জিম্বাবোয়ে দলেও টপ অর্ডারে তাডি মারুমানি এবং রায়ান বার্ল রয়েছেন। এমন পরিস্থিতিতে সুন্দরকে কি দলে রাখা হবে না অক্ষরকে দলে ফেরানো হবে? উঠছে প্রশ্ন। তবে রিঙ্কু সিংহের পরবর্তী ম্যাচে উপস্থিতি ঘিরে সংশয় তৈরি হয়েছে। তাই একই সঙ্গে একাদশে অক্ষর এবং ওয়াশিংটনকে খেলানোর সুযোগও রয়েছে। 

তবে রিঙ্কুর জিম্বাবোয়ে ম্যাচ খেলা নিয়ে কেন সংশয় তৈরি হয়েছে? জিম্বাবোয়ে ম্য়াচের আগে বাড়ি ফিরেছেন রিঙ্কু। সোমবারই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। মঙ্গলবার দলের সকলে মাঠে ঘামও ঝরান। তবে আজ চিপকে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি রিঙ্কুকে। বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে এই ঘটনার কথা জানিয়েছেন। কিন্তু হঠাৎ কেন রিঙ্কু দল ছাড়লেন? রিপোর্ট অনুযায়ী জরুরি পরিস্থিতিতেই বাধ্য হয়ে চেন্নাই থেকে বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু। শোনা যাচ্ছে তাঁর বাবা ক্ষণচাঁদ সিংহের নাকি শরীর খারাপ। তাঁকে গ্রেটার নয়ডার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাবাকে দেখতেই তড়িঘড়ি ভারতীয় শিবির ছেড়েছেন রিঙ্কু।

কাল বাদে পরশুই জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। টিম ইন্ডিয়ার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর আশা বজায় রাখত হলে এই ম্যাচে জয় এবং জয়ই একমাত্র বিকল্প। রিঙ্কু কিন্তু সেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অঙ্গও। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় একাদশে ছিলেন তরুণ ব্যাটার। যদিও তিনি রান পাননি। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধেও তাঁর ম্যাচ খেলার প্রবল সম্ভাবনা ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে রিঙ্কু আদৌ জিম্বাবোয়ে ম্যাচের আগে দলে ফিরলেও, সেই ম্যাচ খেলতে পারবেন কি না, সেই নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এবার দেখার জিম্বাবোয়ে ম্যাচে ভারতীয় একাদশ কেমন হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget