এক্সপ্লোর

T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে না কোনও বোর্ড!

India vs Pakistan T20WC 2026: রিপোর্ট অনুযায়ী ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্তের পর পিসিবির তরফে আইসিসির সদস্য একাধিক বোর্ডর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে কেউ পাকিস্তানের পাশে দাঁড়াতে নারাজ।

ইসলামাবাদ: আর মাত্র দিনকয়েক বাকি। তারপরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) মহারণ। এই বিশ্বকাপ শুরুর আগে চারিদিকে বিতর্ক আর বিতর্ক। প্রথমে বাংলাদেশের ভারতে খেলতে আসতে মানা এবং তারপর তাদের বিশ্বকাপ থেকে বহিষ্কার নিয়ে কম জলঘোলা হয়নি। এবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের ভিত্তিতেই মূলত পাকিস্তানের তরফে ভারতের (India vs Pakistan) বিরুদ্ধ তাদের ম্য়াচ বয়কট করা হচ্ছে।

সপ্তাহান্তেই পাকিস্তান সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের তরফে পিসিবিকে ভারত ম্যাচ বয়কট করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। পিসিবির তরফে নিজেদের এই সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে সরকারিভাবে চিঠি দেওয়ার খবর এখনও সামনে আসেনি। তবে পাকিস্তানের এই সিদ্ধান্তে কিন্তু ক্রিকেটবিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। অবশ্য পাকিস্তান কিন্তু নিজেদের এই সিদ্ধান্তের জেরে ক্রমশই একলা হয়ে পড়ছে। কাউকেই তারা পাশে পাচ্ছে না।

রিপোর্ট অনুযায়ী ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্তের পর পিসিবির তরফে আইসিসির সদস্য একাধিক বোর্ডর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তারা কেউই এই মুহূর্তে পাকিস্তানের পাশে দাঁড়াতে নারাজ। মহসিন নকভিরা তাই এই সিদ্ধান্তের পর যে ক্রমশই আরও কোণঠাসা হয়ে পড়ছেন, তা বলাই বাহুল্য। বিভিন্ন বোর্ডের তরফে ভারত ম্যাচ বয়কট করার যৌক্তিকতা নিয়ে পাকিস্তানকে প্রশ্ন করা হয়। ঠিক কোন আইনি এবং ক্রিকেটীয় ভিত্তিতে তারা এই ম্যাচ খেলবে না, সেই প্রশ্নই উঠছে। পিসিবির তরফে যথাযথ কোনও উত্তর দেওয়া হয়নি, যা আইসিসির সঙ্গে পিসিবির সংঘাতে তাঁদের আরও একলা হয়ে পড়ারই ইঙ্গিত দেয়।

এই ঘটনা খেলাধুলোর মধ্যে অহেতুক রাজনীতি ঢোকানের প্রচেষ্টা হিসাবে তো গণ্য করা হচ্ছেই, পাশাপাশি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সঙ্গে সংঘাত পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে। আইসিসি কিন্তু আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে পাকিস্তান যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে তারা শাস্তি পেতে পারে।

তবে শোনা যাচ্ছে এক্ষেত্রে পাকিস্তানও পাল্টা যুক্তি নিয়ে প্রস্তুত। ২০১৪ সালে এক চুক্তির মাধ্যমে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত ও পাকিস্তানের ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ় খেলার কথা ছিল। তা হয়নি। তবে এই বিষয়ে অবগত এক সূত্র দাবি করেন বিসিসিআই সেইসময় শুনানিতে প্রাথমিকভাবে এই চুক্তি বাতিলের কারণ ব্যাখা করতে না চাইলেও, পরবর্তীতে দাবি করে সরকারের নির্দেশেই তারা সিরিজ় খেলতে চায় না। তখন আইসিসির তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তারপরেও যদি পাকিস্তানকে এবারে ভারত ম্যাচ বয়কটের জন্য শাস্তি দেওয়াই হয়, তাহলে তারা কোর্ট অফ আরবিট্রেশনেও যেতে পারে বলে খবর। 

এবার দেখার শেষমেশ এই ঘটনায় জল কতদূর গড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget