এক্সপ্লোর

T20 World Cup 2026: লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা, ৪১ বছরে অবসর ভেঙে প্রত্যাবর্তন কোহলির প্রাক্তন সতীর্থের

Ross Taylor: আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই শতাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের অন্যতম রস টেলর। নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবার নতুন দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন।

নয়াদিল্লি: বছর তিনেক পরেই লস অ্যাঞ্জেলসের অলিম্পিক্সে আয়োজিত ইভেন্টগুলির মধ্যে ক্রিকেটও থাকতে চলেছে। সেই কথা মাথায় রেখেই সাম্প্রতিক সময়ে আরও বেশি করে ব্যাট, বলের এই লড়াইকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে, আরও নতুন নতুন দেশ, সমর্থক যাতে এই খেলার সঙ্গে যুক্ত হন, তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে আইসিসি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বেড়েছে মেগা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যাও। গত বছর উগান্ডাকে প্রথমবার কোনও সিনিয়র আইসিসি টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। আগামী বছরের বিশ্বকাপে একই লক্ষ্যে রয়েছে সামোয়াও। সেই লক্ষ্যেই তাঁদের সাহায্যে এগিয়ে এলেন এক কিংবদন্তি।

এক সময় আইপিএল কাঁপিয়েছেন। অতীতে বিশ্বজয়ের কৃতিত্বও রয়েছে। এবার সেই ক্রিকেটারই খেলতে নামবেন সামোয়ার হয়ে। কে তিনি? তিনি নিউজ়িল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক রস টেলর (Ross Taylor)। বছর তিনেক আগেই তিনি অবসর ঘোষণা করেছিলেন। তবে সেই অবসরের সিদ্ধান্তে বদল ঘটালেন ৪১-র তারকা ক্রিকেটার। তাঁর মায়ের স্বদেশ সামোয়ার হয়েই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মাঠে নামছেন টেলর। আইসিসির নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটারকে ভিন্ন দেশের হয়ে খেলতে হলে অন্তত তিন বছর অপেক্ষা করতে হয়। এই এপ্রিলেই টেলর সেই সময়কাল পূর্ণ করেছেন। এবার তিনি মাঠে ফিরতে প্রস্তুত।  

তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও আবেগ থেকেই টেলর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এটা অফিসিয়াল, আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি নীল রঙের জার্সি গায়ে চাপিয়ে সামোয়ার হয়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে চলেছি। এটা শুধু আমার ভালবাসার খেলায় ফেরা না, এটা আমার সংস্কার, সংস্কৃতি, গ্রাম ও পরিবারের হয়ে প্রতিনিধিত্ব করার পরম সৌভাগ্য। মাঠ ও মাঠের বাইরে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ক্রিকেটকে ফিরিয়ে দেওয়ার এটাই আমার কাছে সুযোগ।'

রস টেলর হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের মধ্যে অন্যতম যারা আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই শতাধিক ম্যাচ খেলেছেন। নিউজ়িল্যান্ডের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী ও ৪৫০ ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন এক ক্রিকেটারের প্রত্যাবর্তন এবং সামোয়ার দলে যোগ দেওয়া যে নিঃসন্দেহে বড় খবর, তা বলাই বাহুল্য। টেলরকে এশিয়া-পেসিফিক কোয়ালিফায়িং সিরিজ়ে খেলতে দেখা যাবে। সেখানে গ্রুপ ৩-এ ওমান ও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলবে সামোয়া। এই কোয়ালিফায়িং রাউন্ড থেকেই তিন দেশ পরের বছরের বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget