এক্সপ্লোর

T20 World Cup 2026: গ্লাসে পড়ে থাকা অবশিষ্ট ঠান্ডা পানীয় বোতলে ঢেলে পুনরায় বিক্রি! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল DDCA

Arun Jaitley Stadium: অরুণ জেটলি স্টেডিয়ামে ঠান্ডা পানীয় পুনরায় বোতলে ঢালার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকদের স্বাস্থ্য এবং পরিষেবা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।

নয়াদিল্লি: ভারত ও শ্রীলঙ্কায় রমরমিয়ে চলছে টি-টোয়েন্টির বিশ্বকাপের (T20 World Cup 2026) আসর। তবে এই বিশ্বকাপ চলাকালীনই গুরুতর অভিযোগ উঠল। কী সেই অভিযোগ? এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গ্লাসে অবশিষ্ট ঠান্ডা পানীয় আবার বোতলে ঢালা হচ্ছে। ঘটনাটি অরুণ জেটলি স্টেডিয়ামের (Arun Jaitley Stadium)। এই নিয়ে এবার মুখ খুলল দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

পড়ে থাকা ঠান্ডা পানীয় পুনরায় বোতলে ঢালার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকদের স্বাস্থ্য এবং পরিষেবা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। তবে ডিডিসিএ-র তরফে ভাইরাল ভিডিওটিকে সম্পূর্ণ নস্যাৎই করে দেওয়া হয়। রাজধানীর ক্রিকেট সংস্থার তরফে দাবি করা হয় কমার্শিয়াল বন্দোবস্ত নিয়ে যা ঠিক করা হয়েছিল সেই অনুযায়ীই ভেন্ডর কাজটি করেন।

 

ডিডিসিএ এক বিবৃতিতে জানায় অবশিষ্ট ঠান্ডা পানীয় বোতলে ঢালা হলেও সেই অবশিষ্ট পানীয় সম্পূর্ণ বোতলে ঢালা হওয়ার পর তা ফেলে দেওয়া হচ্ছে। ডিডিসিএ তরফে আরও দাবি করা হয় অরুণ জেটলি স্টেডিয়ামে হাইজেন বজায় রাখার জন্য প্রয়োজনীয় সমস্তরকম বন্দোবস্তই করা হচ্ছে।   

এই স্টেডিয়ামেই বৃহস্পতিবার ভারত নিজেদের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল। সেই ম্যাচে ঐতিহাসিক জয় পেল ভারত। প্রথম ইনিংসে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল ভারত। ম্যাচের শুরুটা দুরন্তভাবে হয়েছিল, শেষটাও ভালই হওয়ার কথা ছিল। তবে নামিবিয়ার দুরন্ত বোলিংয়ে শেষলগ্নে একগুচ্ছ উইকেট হারায় ভারত। শেষ ১১ বলে পড়ে ৫ উইকেট। তা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ২০৯ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ড্য অর্ধশতরান হাঁকান। ঈশান সর্বাধিক ৬১ রানের ইনিংস খেলেন, হার্দিক করেন ৫২ রান। তবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে কেউই তেমন বড় রান পাননি। তাতেও অবশ্য ম্যাচ জিততে ভারতের একেবারেই সমস্যা হল না।  

খাতায়, কলমে লড়াইটা সবসময়ই অসম বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। ম্যাচে হলও তাই। রাজধানীতে নামিবিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। শুধু হারাল বললে ভুল হবে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে রেকর্ড ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। ভারতের ২০৯ রানের জবাবে ১১৬ রানেই শেষ হয়ে গেল নামিবিয়ার ইনিংস। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকানোর পর বলেও দুই উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget