এক্সপ্লোর

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে নেই কোনও ব্যাক আপ প্লেয়ার, কিন্তু কেন?

Indian Cricket Team: ঈশান কিষাণ ও রিঙ্কু সিংহের দলে ঢুকে পড়াটা অন্যতম চমক ছিল স্কোয়াডে। কিন্তু এই প্রথমবার কোনও মেগা টুর্নামেন্টের জন্য ঘোষিত স্কোয়াডে নেই কোনও ব্যাক আপ প্লেয়ার। কিন্তু কেন?

মুম্বই: শনিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। নির্বাচক প্রধান অজিত আগরকর, অধিনায়ক সূর্যকুমার যাদব ও বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার উপস্থিতিতে দল ঘোষিত হয়েছে। অবশ্যই শুভমন গিলের বাদ যাওয়া ও ঈশান কিষাণ ও রিঙ্কু সিংহের দলে ঢুকে পড়াটা অন্যতম চমক ছিল স্কোয়াডে। কিন্তু এই প্রথমবার কোনও মেগা টুর্নামেন্টের জন্য ঘোষিত স্কোয়াডে নেই কোনও ব্যাক আপ প্লেয়ার। কিন্তু কেন?

তবে এই বিষয়ে খোলসা করে দিয়েছেন দেবজিৎ সাইকিয়া। তাঁর কথায়, যেহেতু দেশের মাটিতে ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। তার জন্য় যদি কখনও কোনও পরিবর্ত প্লেয়ার নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে দ্রুত কোনও প্লেয়ারকে দলে ঢুকিয়ে দেওয়া যাবে। 

এদিকে, যেই শুভমনকে অল ফর্ম্য়াট ক্যাপ্টেন হিসেবে ভবিষ্যতের পরিকল্পনা ছিল বোর্ডের। সেই শুভমনকে ভারতের টি-২০ বিশ্বকাপের দল থেকে ছেঁটেই ফেলা হল। টি-২০ বিশ্বকাপনিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হল। ১৫ সদস্যের দলে সুযোগ পেলেন না শুভমন। তাঁকে বাদ দিয়ে সহ অধিনায়ক করা হল অক্ষর পটেলকে। শুভমনের পরিবর্তে বাড়তি ব্যাটার হিসাবে নেওয়া হল রিঙ্কু সিংহকে। সেই সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে জিতেশ শর্মাকে ছেঁটে ফেলে নেওয়া হল ঈশান কিষাণকে। যিনি সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন। ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে বিধ্বংসী সেঞ্চুরি করে ঝাড়খণ্ডকে প্রথমবারের জন্য সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছিলেন।

কেন বাদ শুভমন? নির্বাচনী বৈঠকের পর প্রধান নির্বাচক অজিত আগরকর বললেন, 'শুভমন দুর্দান্ত ক্রিকেটারহয়তো সম্প্রতি রান পাচ্ছে না। কিন্তু ফর্মের জন্য নয়, ওকে নেওয়া হয়নি কম্বিনেশনের জন্য।' একই সুর শোনা গেল অধিনায়ক সূর্যকুমার যাদবের গলায়। বললেন, 'শুভমনের ফর্ম নিয়ে প্রশ্নই নেই। মান নিয়েও প্রশ্ন নেই। ওকে কম্বিনেশনের জন্যই বাদ দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম একজন উইকেটকিপার ইনিংস ওপেন করবে সেটা নিশ্চিত করতে।'

টি-২০ বিশ্বকাপনিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget